...
...
Next Story

Raj Chakraborty Niece BF: বিয়ের আগেই ফুকেতে ‘হানিমুন’! প্রেমিকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাজের ভাগ্নি, সৃষ্টির হবু বরকে চেনেন?

Raj Chakraborty Niece BF: টলিউডের প্রথম সারির পরিচালক রাজ চক্রবর্তীর আপতত লাইমলাইট থেকে দূরে। তবে রাজের আদরের ভাগ্নি, তথা অভিনেত্রী সৃষ্টি পাণ্ডে আমচকাই চর্চায়। তাঁর দীর্ঘদিনের প্রেমিকের সাথে থাইল্যান্ডের ফুকেতে ছুটি কাটানোর কিছু চরম রোম্যান্টিক মুহূর্ত শেয়ার করে নেটপাড়ায় ঝড় তুলেছেন সৃষ্টি।

Published on: May 22, 2026, 10:00:17 IST
Advertisement

টলিপাড়ার অন্যতম সফল পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সুখী গৃহকোণের খবর তো প্রায়শই অনুরাগীদের নজর কাড়ে। তবে এবার লাইমলাইট কেড়ে নিলেন রাজের আদরের ভাগ্নি সৃষ্টি পাণ্ডে। রাজের প্রযোজনা সংস্থার একাধিক জনপ্রিয় মেগা সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি মামার সহকারী পরিচালক হিসেবেও কাজ করছেন সৃষ্টি। তবে নিজের পেশাদার জীবনের চেয়েও এই মুহূর্তে নিজের ব্যক্তিগত জীবনের কারণে সমাজমাধ্যমের তাপমাত্রা এক ধাক্কায় বাড়িয়ে দিলেন রাজের ভাগ্নি। প্রেমিক অর্ণব বিশ্বাসের সঙ্গে থাইল্যান্ডের ফুকেতে ছুটি কাটানোর এক চরম ঘনিষ্ঠ ‘মিরর সেলফি’ (Mirror Selfie) পোস্ট করে নেটপাড়ায় হইচই ফেললেন অভিনেত্রী।

বিয়ের আগেই ফুকেতে ‘হানিমুন’! প্রেমিকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাজের ভাগ্নি, রইল ছবি
বিয়ের আগেই ফুকেতে ‘হানিমুন’! প্রেমিকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাজের ভাগ্নি, রইল ছবি

বর্ষাস্নাত ফুকেতে প্রেমের জোয়ার:

থাইল্যান্ডের ফুকেতে তাঁদের ছুটির প্রথম দিনের (Day 1) একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন সৃষ্টি। বৃষ্টির আমেজ, সমুদ্রের ঢেউ আর সুস্বাদু পাস্তার মাঝেই সবচেয়ে বেশি নজর কেড়েছে যুগলের একটি অন্তরঙ্গ ছবি। হোটেলের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে প্রেমিকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে এক গভীর চুম্বনে মগ্ন সৃষ্টি। সাবেকি লুক ছেড়ে হালকা ডেনিম ট্রাউজার্স ও ব্যাকলেস টপ, চোখে রোদচশমা আর চুলে গোঁজা থাই ফুল— সৃষ্টির এই ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ অবতার নেটিজেনদের চোখ কপালে তুলেছে। অন্যদিকে তাঁর প্রেমিক অর্ণবকে দেখা গেছে একটি ক্যাজুয়াল স্লিভলেস টি-শার্টে।

কে এই সৃষ্টির মনের মানুষ?

ইন্ডাস্ট্রির অলিতে-গলিতে সৃষ্টির এই প্রেম নিয়ে গুঞ্জন বহুদিনের। তবে সৃষ্টি বা অর্ণব— কেউই নিজেদের সম্পর্ক নিয়ে কোনও দিনই খুব একটা রাখঢাক করেননি। জানা গেছে, সৃষ্টির মনের মানুষ অর্ণব বিশ্বাস পেশায় বিনোদন জগতের মানুষ। ক্যামেরার পিছনেই অধিকাংশ কাজ করেন, অর্ণবও দুটি সিরিয়ালে কাজ করেছেন। ‘ফেলনা’ এবং ‘বৌমা একঘর’ সিরিয়ালে দেখেছেন দর্শক। সৃষ্টি এবং অর্ণব দু’জনেই প্রচণ্ড ‘পোষ্যপ্রেমী’। এর আগেও বরফের দেশে একসঙ্গে ছুটি কাটানোর ছবি পোস্ট করেছিলেন তাঁরা।

নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া:

রাজ-শুভশ্রীর প্রিয় ভাগ্নির এই ঘনিষ্ঠ ছবি সামনে আসতেই কমেন্ট বক্সে লাইক আর শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। মামি শুভশ্রীর সঙ্গে সৃষ্টির সম্পর্ক বান্ধবীর মতো, তাই এই ট্রিপের ছবিতে পরিবারেরও যে প্রচ্ছন্ন সায় রয়েছে তা স্পষ্ট। তবে টলিপাড়ার কিছু নীতিপুলিশ নেটিজেন অবশ্য বিয়ের আগে এমন ‘চরম রোম্যান্স’ ও ছবি পোস্ট করা নিয়ে ট্রোল করতেও ছাড়েননি। যদিও সেই সমস্ত সমালোচনাকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে ফুকেট আইল্যান্ডের নীল জলে অর্ণবের বাহুলগ্নে বসন্ত উদ্‌যাপন করছেন সৃষ্টি। এখন দেখবার প্রেম থেকে পরিণয়ের পথে কবে হাঁটবেন দুজনে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe