বিগত কয়েকদিন ধরেই চর্চায় রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দাম্পত্য। কারণ খবর, দুই তারকার সুখের সংসারে নাকি ধরেছে ভাঙন। তাও আবার প্রাক্তন প্রেমিকা দেবে-র সঙ্গে নায়িকার ঘনিষ্ঠতার কারণে। একাধিক সংবাদ প্রতিবেদনে তো এমন খবরও করা হয় যে, ইতিমধ্যে নাকি আলাদা-আলাদা থাকাও শুরু করে দিয়েছেন রাজ ও শুভশ্রী। যদিও সেই জল্পনায় ইতি টেনে উত্তমকুমারের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ-শুভশ্রী পেয়েছিলেন হাতে হাত রেখে। তবে নিন্দুকরা বলেছিল, ‘সবই দেখনদারি’।
রাজের সোশ্যাল মিডিয়া পোস্ট

ভোট পরবর্তী সময়ে গায়ে কাদা ছেটার পর থেকে এমনিতেই সেভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না রাজ। সেই ঘটনার পর শুধুমাত্র ‘মহাপ্রলয়’-এর ঘোষণা করে একটি পোস্ট করেছিলেন। তবে শনিবার ছেলেকে জন্মদিনে আদর-ভালোবাসায় ভরালেন রাজ।
হ্যাপি বার্থ ডে ইউভান
ছেলেকে শুভেচ্ছা জানাতে তিনটি ছবি দিলেন। একটিতে সুইমিং পুলে তিনি ও শুভশ্রী। মাঝখানে ইউভান। পরের ছবিটি ইউভানের একার। তৃতীয়টিও সুইমিং পুলেই তোলা। তবে এবার ছেলের গালে চুমু দিচ্ছে মাম্মা। আর এই পোস্টের ক্যাপশনে রাজ লেখেন, ‘আমার সোনা, তোমার জন্য পৃথিবীর সব শুভকামনা। শুভ জন্মদিন, ইউভান বাবা। আমি তোমাকে ভালোবাসি।’
কত বয়স হল ইউভানের?
৬ বছরের জন্মদিন ইউভানের। করোনা লকডাউন চলাকালীন ২০২০ সালে প্রথমবার মা-বাবা হয়েছিলেন রাজ-শুভশ্রী। এই দম্পতি বিয়ের পিঁড়িতে বসেছিলেন ২০১৮ সালে। বাওয়ালির রাজবাড়িতে চার হাত এক হয়েছিল দুজনের। ছেলে হওয়ার মাসখানেক আগেই করোনায় নিজের বাবাকে হারিয়েছিলেন রাজ। তবে সেই যন্ত্রণায় খানিক হলেও প্রশমন দিয়েছিল ইউভানের জন্ম।
নেটপাড়া বরাবরই ভালোবাসায় ভরিয়েছে রাজ-পুত্রকে
আর জন্ম থেকেই কিন্তু ইউভান সোশ্যাল মিডিয়া সেনসেশন। ছেলের বেড়ে ওঠার ছোটখাটো মুহূর্ত ভাগ করে নিতেন রাজ-শুভশ্রী। যেখানে ভালোবাসায় ভরাত নেটপাড়া। এই খুদে লেখাপড়ার পাশাপাশি, খেলাধুলো, সাঁতার, ক্যারাটে শেখে।
{{/usCountry}}আর জন্ম থেকেই কিন্তু ইউভান সোশ্যাল মিডিয়া সেনসেশন। ছেলের বেড়ে ওঠার ছোটখাটো মুহূর্ত ভাগ করে নিতেন রাজ-শুভশ্রী। যেখানে ভালোবাসায় ভরাত নেটপাড়া। এই খুদে লেখাপড়ার পাশাপাশি, খেলাধুলো, সাঁতার, ক্যারাটে শেখে।
{{/usCountry}}দেব-শুভশ্রীর রসায়ন
২০২৬ সালের পুজোয় মুক্তি পেতে চলেছে দেশু সাত। যেখানে প্রায় ১২ বছর পর একসঙ্গে কাজ করছেন দেব ও শুভশ্রী। দুজনের রসায়ন ইতিমধ্যেই চর্চায়। বিশেষ করে দেবের বলা, ‘তখন ম্যাচিওরিটি থাকলে ব্রেকআপই হত না’! বা ‘রাজ-শুভশ্রীর বিয়ের আগের দিন’-ও ম্যাসেজ করেছিলেন দেব। তারপর ‘ব্লক’। আপাতত এসব কোনোকিছুই সিনেমা প্রোমোশনের স্ট্র্যাটেজি হিসেবে মানতে নারাজ দেশু ভক্তরা। বরং তাঁদের মধ্যে দুজনের মধ্যে নাকি ছাইচাপা আগুনের মতো ভালোবাসাটা রয়েই গিয়েছিল। যা এখন দেশু সাতের হাওয়ায় ফের প্রকট হয়েছে।
রাজের সঙ্গে দূরত্বের গুঞ্জন
সঙ্গে গুঞ্জন দেব-শুভশ্রীর এই ঘনিষ্ঠতার কারণেই নাকি রাজের সঙ্গে দূরত্ব বাড়ছে। যদিও এসব নিছকই চর্চা,অন্তত তারকারা কেউই প্রকাশ্যে জীবনসঙ্গীকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করেননি। বরং তাঁদের বরাবরের সেই ভালোবাসা মাখানো কেমিস্ট্রিই চোখে পড়েছে।