...
...
Next Story

Raj on Dev-Subhashree: প্রাক্তনের কাছে ফিরছে বউ, দেব-শুভশ্রী জুটির ছবি নিয়ে কী বললেন রাজ চক্রবর্তী?

মান-অভিমানের পর্ব মিটিয়ে নিয়ে ২০২৬ সালের পুজোয় কামব্যাক করছেন দেব-শুভশ্রীর জুটি। আর এই ছবির ঘোষণা হওয়ার পর থেকেই, আনন্দে মাতোয়ারা দেশু ভক্তরা। দেবের ছবিতে শুভশ্রীর কাজ নিয়ে কী বললেন রাজ চক্রবর্তী?

Published on: Jan 7, 2026, 13:25:12 IST
Advertisement

ধুমকেতুর বক্স অফিস সাফল্য মিলিয়ে দিয়েছে দেব-শুভশ্রীকে। বাংলা ছবির স্বার্থে ব্যক্তিগত সমীকরণ ভুলে বড়পর্দায় জুটি বাঁধছেন দেব-শুভশ্রী। মান-অভিমানের পর্ব এখন অতীত। নতুন বছরেই দেশু জুটির বড়পর্দায় কামব্যাকের কথা জানিয়েছেন দেব। এই বছর দুর্গাপুজোয় বড়পর্দায় ধামাকা হতে চলেছে।

প্রাক্তনের কাছে ফিরছে বউ, দেব-শুভশ্রী জুটির ছবি নিয়ে কী বললেন রাজ চক্রবর্তী?
প্রাক্তনের কাছে ফিরছে বউ, দেব-শুভশ্রী জুটির ছবি নিয়ে কী বললেন রাজ চক্রবর্তী?

ছবির ঘোষণা সারলেও তা নিয়ে কোনও বিস্তারিত তথ্য দেননি দেব। এমনকী সেই ছবির পরিচালক কে হবেন তাও জানা নেই। এদিকে শুভশ্রীও এই সিনেমা নিয়ে মুখ খুলতে নারাজ। বরং তাঁর ধ্যানজ্ঞান সবটাই এখন লহ গৌরাঙ্গের নাম রে। যা মুক্তি পেয়েছে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর। যেখানে ‘বিনোদিনী’ চরিত্রে দেখা মিলেছে শুভশ্রীর।

এদিকে রাজকে সামনে পেতেই ছেঁকে ধরে মিডিয়া। দেব আর শুভশ্রীর মধ্যেকার প্রেম, তাঁদের বিচ্ছেদ, ও ফের ধূমকেতুর কারণে এক হওয়া, বরাবরই নেটমাধ্যমের প্রিয় টপিক। তা দেশু জুটির ফেরা নিয়ে কী বলছেন রাজ?

সংবাদমাধ্যমের সামনে রাজকে বলতে শোনা গেল, ‘দেশু জুটিই বলুক, আমি কী বলব আমি কোনওভাবে পার্ট নয় ছবিটার। আমার পরের ছবি হোক কলরব।’ সঙ্গে রাজ আরও স্পষ্ট করে দেন যে, তিনি এই ছবির পরিচালনা করছেন না মোটেও। যদিও রাজের দাবি, দেব-শুভশ্রীর পরের ছবির পরিচালনা করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

এদিকে পুজোয় আসতে চলা দেশু ছবি নিয়ে দেবকে প্রশ্ন করা হলে কদিন আগে জবাব এসেছিল, বলেন, ‘দেব শুভশ্রীকে নিয়ে এখনই কিছু বলতে চাই না। কিন্তু যে দিন থেকে আমরা ঘোষণা করেছি দর্শকদের তথা ভক্তদের যা উন্মাদনা দেখছি, সেটাই আমাদের কাছে অনেক বড়। আর তাই আমাদের দায়িত্ব যে আমরা যখনই আসব কথা দিয়ে গেলাম এমন কিছু নিয়ে আসব যাতে প্রত্যেকটা বাংলা ছবির দর্শক গর্বিত বোধ করেন।’

ধূমকেতু-র প্রচার চলাকালীন একসঙ্গে নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দেব আর শুভশ্রী। এখানেই শেষ নয়, তাঁদের একসঙ্গে মঞ্চ শেয়ার করা, একে-অপরকে নিয়ে ঠাট্টা-তামাশা, পুরনোকে ফিরে দেখা, সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে শেয়ার করা, সবই একপ্রকার পাগল করেছিল দেশু-ভক্তদের। কিন্তু ধূমকেতু সিনেমা হলে আসতে না আসতেই তাল কাটে। কারণ আচমকাই এক সাক্ষাৎকারে দেব বলে বসেন, ‘শুভশ্রী দুই সন্তানের মা তাই তাঁর মুখের সারল্য হারিয়ে গিয়েছে’। যা খুব একটা পছন্দ হয় না শুভশ্রীর। তিনি প্রকাশ্যে সমালোচনাও করেন দেবের মন্তব্যের। যার পর অনেকেই ভেবে নিয়েছিল, আর হয়তো কখনো একসঙ্গে দেখা যাবে না তাঁদের। কিন্তু সে আশঙ্কা নির্মূল করে, ২০২৬-এর পুজোতেই হবে বড় ধামাকা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe