ঘর আলো করে এল নতুন সদস্য, বাবা মা হলেন পিয়ান- রাজা, ছেলে হল না মেয়ে?

কিছুদিন আগেই দীপিকা পাড়ুকোন একটি ফুটফুটে কন্যা সন্তানকে জন্ম দিয়েছেন। ঠিক তার পরের দিন পুত্র সন্তানের জন্মের খবর দেন সোহিনী সরকার। এবার বাড়িতে নতুন সদস্য আসার খবর জানালেন পরিচালক রাজা চন্দ।

Published on: Sep 23, 2026, 21:51:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন আগেই দীপিকা পাড়ুকোন একটি ফুটফুটে কন্যা সন্তানকে জন্ম দিয়েছেন। ঠিক তার পরের দিন পুত্র সন্তানের জন্মের খবর দেন সোহিনী সরকার। এবার বাড়িতে নতুন সদস্য আসার খবর জানালেন পরিচালক রাজা চন্দ।

, বাবা মা হলেন পিয়ান- রাজা
, বাবা মা হলেন পিয়ান- রাজা

দূর্গাপুজোর আগেই বাড়িতে এলো নতুন অতিথি। ঘর আলো করে জন্ম নিল একটি ফুটফুটে কন্যা সন্তান। বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন পিয়ান। মা হওয়ার খবর আনন্দবাজার ডট কমকে জানিয়ে অভিনেত্রী বলেন, তিনি ভালো আছেন। দুপুরে মেয়ে হয়েছে। বাবা মা হওয়ার এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।

আরও পড়ুন: বিগ বসের ঘরে নয়, এবার নাকি অন্য শোয়ে এন্ট্রি হবে সৌরভের! কোথায় দেখা যাবে তাঁকে?

মেয়ের বাবা হয়ে আবেগঘন হয়ে পড়েন পরিচালক রাজাও। তিনি জানান, মেয়েকে প্রথম দেখেই কেঁদে ফেলেছিলেন তিনি। এটা একটা ম্যাজিক্যাল অনুভূতি ছাড়া অন্য কিছু নয়। মা এবং সন্তান দুজনেই ভালো আছেন বলে জানান রাজা।

টলিপাড়ার জনপ্রিয় পরিচালক রাজা চন্দ এবং অভিনেত্রী পিয়ান সরকার-এর প্রেম ও বিয়ের গল্পটি কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম নয়। এক মডেল হান্ট প্রতিযোগিতায় পিয়ান ছিলেন প্রতিযোগী আর রাজা ছিলেন বিচারক। প্রথম দেখাতেই সুন্দরী পিয়ানের প্রেমে পড়ে যান রাজা। ২০১৮ সালের ২৪ নভেম্বর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

আরও পড়ুন: 'যদি বিগ বসে যাই', জীতুর পর কি এবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি অভ্রজিতের?

'চ্যালেঞ্জ ২', 'রংবাজ', 'টার্গেট', 'সুলতান: দ্য সেভিয়ার'-এর মতো একাধিক জনপ্রিয় ও কমার্শিয়াল বাংলা সিনেমা পরিচালনা করেছেন রাজা। পিয়ানকে দেখা গিয়েছে ম্যাজিক, সেভিংস অ্যাকাউন্ট-এর মতো সিনেমায়। কাজ করেছেন শুভ বিবাহ সিনেমাতেও। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন প্রথম সারির ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেলিং এবং ফ্যাশন শুটে দেখা যায় পিয়ানকে।