...
...
Next Story

'চিরসখা'র পর যাত্রায় রাজা! ‘আমি আমার অতীতকে ভুলি না…’, তার মাঝেই কেন এমন লিখলেন নায়ক?

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে রাজার মেগা বন্ধ হয়ে যায়। জানা গিয়েছিল এবার নায়ককে যাত্রা দেখা যাবে। তবে এই সব কিছুর মাঝেই তিনি লিখলেন, ‘আমি আমার অতীতকে ভুলি না…’। হঠাৎ কেন এমন লিখলেন রাজা?

Published on: May 7, 2026, 19:18:11 IST
Advertisement

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা রাজা গোস্বামী। মেগায় কখনও নায়ক আবার কখনও গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কাড়তে দেখা গিয়েছে তাঁকে। তাছাড়াও মঞ্চাভিনয়ও করেছেন তিনি। নায়ককে সর্বশেষ 'চিরসখা' ধারাবাহিকে দেখা গিয়েছিল। তবে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এই মেগা বন্ধ হয়ে যায়। জানা গিয়েছিল এবার নায়ককে যাত্রা দেখা যাবে। তবে এই সব কিছুর মাঝেই তিনি লিখলেন, ‘আমি আমার অতীতকে ভুলি না…’। হঠাৎ কেন এমন লিখলেন রাজা?

‘আমি আমার অতীতকে ভুলি না…’, তার মাঝেই কেন এমন লিখলেন নায়ক?
‘আমি আমার অতীতকে ভুলি না…’, তার মাঝেই কেন এমন লিখলেন নায়ক?

না তেমন গুরুত্বর কিছু নয়। বৃহস্পতিবার নায়ক তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে তাঁর প্রথম ধারাবাহিক 'ভালোবাসা ডট কম'-এর কিছু মুহূর্তের কোলাজ ভিডিয়ো বানিয়ে পোস্ট করেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘মনে হয় এই তো সেদিনের কথা, কিন্তু পেছন ফিরে তাকালে বুঝতে পারি মাঝে ১৬টা বছর পেরিয়ে গিয়েছে, তখন স্যোশাল মিডিয়া ছিল না, কাগজে ছবি বা ইন্টারভিউ বেরোতো, আমি স্কুলে পরার সময় শাহরুখ খান, শচীন তেন্ডুলকর, এঁদের ছবি কেটে জমিয়ে রাখতাম, কোনদিনও ভাবিনি সেই কাগজে একদিন আমারও ইন্টারভিউ বেরোবে, সম্ভব করেছিলে তোমরা, যারা আমাদেরকে নিঃশর্ত ভাবে ভালোবাসা দিয়েছো। আজ ২০২৬ এ দাঁড়িয়ে মনে পরে গেল ২০১০-এর কথা, তাই এই পোস্টটা তোমাদের জন্য, কারণ আমি আমার অতীতকে ভুলি না… আমি তোমাদের ভালোবাসি।’

তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই তাঁকে ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘ভালোবাসা ডট কম আমরা খুব মিস করি।’ আর এক অনুরাগী লেখেন, ‘অনেকদিন পর এই সিরিয়ালটা দেখলাম সেই ছোটবেলার স্মৃতি হবে।’ আর একজন লেখেন, ‘এত পছন্দের সিরিয়াল ছিল যে একদিনও মিস করতাম না।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks