...
...
Next Story

কলকাতার ভূমিকম্পে ভয়াবহ অভিজ্ঞতা রাজার! ‘এটা কখনও ভুলবো না…’, বললেন পর্দার 'বাবিল'

শুক্রবার কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তার তীব্রতাও অনুভব করেছেন অনেকেই। এবার সেই ভূমিকম্পের ভয়াবহ অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন পর্দার বাবিল রাজা গোস্বামী। তিনি তাঁর চোদ্দতলা ফ্ল্যাটে ছিলেন। সেখানে থেকেই এই কম্পন অনুভব করেন। তারপর মুখে একরাশ ভয় নিয়ে তাঁকে সিঁড়ি থেকে নামতে দেখা যায়।

Published on: Feb 27, 2026, 20:25:59 IST
Advertisement

শুক্রবার কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তার তীব্রতাও অনুভব করেছেন অনেকেই। এবার সেই ভূমিকম্পের ভয়াবহ অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন পর্দার ‘বাবিল’ রাজা গোস্বামী। তিনি তাঁর চোদ্দতলা ফ্ল্যাটে ছিলেন। সেখানে থেকেই এই কম্পন অনুভব করেন। তারপর মুখে একরাশ ভয় নিয়ে তাঁকে সিঁড়ি থেকে নামতে দেখা যায়।

কলকাতার ভূমিকম্পে ভয়াবহ অভিজ্ঞতা রাজার! ‘এটা কখনও ভুলবো না…’, বললেন নায়ক
কলকাতার ভূমিকম্পে ভয়াবহ অভিজ্ঞতা রাজার! ‘এটা কখনও ভুলবো না…’, বললেন নায়ক

আরও পড়ুন: পাকস্থলীর সিস্ট অপারেশনের পর কেমন আছেন দীপিকা? ‘খুব ব্যথা…’, বললেন নায়িকা

নায়ক ভ্লগের মাধ্যমে অনেক সময়ই তাঁর রোজ নামচার নানা খুঁটিনাটি তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এবার সেই ভাবেই এই ভূমিকম্পের ভয়াবহ অভিজ্ঞতা রাজা সকলের সঙ্গে শেয়ার করেন। ভিডিয়োটি রাজা শুক্রবার তাঁর পেজ থেকে পোস্ট করেন। সেখানে শুরুতেই দেখা যায় তিনি নিজের ফ্ল্যাটের বারান্দা দিয়ে নীচে ঝুঁকে কিছু দেখার চেষ্টা করছেন। তারপর তাঁকে বলতে শোনা যায়, ‘ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। মারাত্মক লেভেলের।’ তারপর দেখা যায় নায়ক মুখে একরাশ ভয় নিয়ে সিঁড়ি দিয়ে নামছেন। সিঁড়ি দিয়ে নামতে নামতেই তিনি বলেন, ‘হাইরাইসে ভূমিকম্প, ভয়ানক অভিজ্ঞতা। আমি লিফট ব্যবহার করব না। সিঁড়ি দিয়েই তাড়াতাড়ি নেমে যাবো। আমি এটা কখনও ভুলবো না। আমি ভেবেছিলাম আমার মাথা ঘুরছে।’

আরও পড়ুন: জলসা অ্যাওয়ার্ডে একসঙ্গে প্রাক্তন জুটি দেব-শুভশ্রী! রাজকে ভুললেন না বউ

প্রসঙ্গত, ভারতের জাতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। যা মাঝারি। কিন্তু ভালোমতো কেঁপে উঠেছে কলকাতা-সহ পার্শ্বর্বর্তী জেলা। আপ সেটার নেপথ্যে আছে ভূমিকম্পের উৎসস্থলের সঙ্গে নৈকট্য। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের যে জায়গা আদতে ভূমিকম্পের উৎসস্থল, সেখান থেকে ভারতের সীমান্ত বেশি দূরে নয়। পশ্চিমবঙ্গের টাকি থেকে দূরত্ব মেরেকেটে ২৬ কিলোমিটারের মতো। আর কলকাতা থেকে মাত্র ৭৬ কিমি দূরে অবস্থিত ভূমিকম্পের উৎসস্থল।

বিশেষজ্ঞদের মতে, এবার কানঘেঁষে বড় বিপর্যয় বেরিয়ে গেল। কারণ মহাদেশীয় ভাঙন রেখার কাছেই এবারের ভূমিকম্প হয়েছে। আর সেই মহাদেশীয় ভাঙন রেখার উপরেই অবস্থিত কলকাতা এবং বাংলাদেশ। যে এলাকা পলিমাটি দিয়ে তৈরি। ফলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা যদি ছয় পেরিয়ে যায়, তাহলেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা আছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe