Rajdeep Gupta: ফের বড়পর্দায় রাজদীপ গুপ্ত! কোন ছবিতে দেখা যাবে অভিনেতাকে?

Rajdeep Gupta: ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের হাত ধরে তিনি সকলের ঘরের ছেলেতে পরিণত হয়েছিলেন। প্রথম ধারাবাহিকেই তিনি প্রমাণ করেছিলেন যে তিনি একজন বড় মাপের অভিনেতা।

Published on: Jun 20, 2026, 19:06:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Rajdeep Gupta: ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের হাত ধরে তিনি সকলের ঘরের ছেলেতে পরিণত হয়েছিলেন। প্রথম ধারাবাহিকেই তিনি প্রমাণ করেছিলেন যে তিনি একজন বড় মাপের অভিনেতা। এরপর সিরিয়ালের গন্ডি পেরিয়ে ওটিটি প্লাটফর্ম এবং বড় পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছিল রাজদীপ গুপ্তকে। তবে ডিজিটাল প্লাটফর্মে রাজদীপকে দেখতে পাওয়া গেলেও বেশ কিছু সময় ধরে আর বড় পর্দায় দেখতে পাওয়া যায়নি অভিনেতাকে।

ফের বড়পর্দায় রাজদীপ গুপ্ত!
ফের বড়পর্দায় রাজদীপ গুপ্ত!

তবে এবার আবার বড় পর্দায় ফিরতে চলেছেন রাজদীপ গুপ্ত। অন্তত তেমনটাই খবর শুনতে পাওয়া যাচ্ছে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মৈনাক ভৌমিকের নতুন ছবিতে অভিনয় করবেন রাজদীপ। রাজদীপের বিপরীতে নাকি অভিনয় করতে দেখা যাবে লেখা চট্টোপাধ্যায়কে।

আরও পড়ুন: ওটিটি কাঁপাতে আসছেন মৈনাক, প্রেমের গল্পে কার বিপরীতে বাঁধবেন জুটি?

তবে শুধু রাজদীপ বা লেখা নন, মৈনাকের আগামী ছবিতে অভিনয় করবেন একগুচ্ছ তারকা। যদিও এই ছবিটি সম্পর্কে পরিচালক বা অন্য অভিনেতা-অভিনেত্রী কেউই কোন কথা বলেননি। শুটিংও নাকি এখনও শুরু হয়নি। তবে এইটুকু জানা গিয়েছে ছবিটি প্রযোজনার দায়িত্বে থাকবে স্টুডিও ব্লটিং পেপার সংস্থা।

কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজদীপ জানিয়েছিলেন, তিনি তেমন কোনও কাজ করছেন না। বাড়িতেই রয়েছেন তিনি। মাঝে ধারাবাহিকে ফেরার কথা শুনতে পাওয়া গেলেও পরে জানা যায়, প্রাথমিকভাবে কথা হলেও পরে সেই কথা আর এগোয়নি।

আরও পড়ুন: 'পছন্দ বদলালেই সব বদলাবে...', ‘রান্নাঘর’ ছেড়ে কতটা মন খারাপ কনিনীকার?

তবে মৈনাক ভৌমিকের পরিচালনায় যদি রাজদীপের কাজ করার খবরটি ঠিক হয় তাহলে এবার একদম নতুন রূপে দেখতে পাওয়া যাবে অভিনেতাকে। প্রসঙ্গত, রাজদীপ সর্বশেষ অভিনয় করেছিলেন ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’ ধারাবাহিকে। এরপর থেকে তাঁকে আর কোথাও অভিনয় করতে দেখা যায়নি।