সত্যি কি পোকার কামড়ে হয়েছিল সমস্যা? অসুস্থতার আসল কারণ জানালেন রাজেশ নিজেই
চলতি বছরের জুলাই মাসে টলি অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের একটি পোষ্টের মাধ্যমে জানা যায়, প্রভাসের আসন্ন ছবি ফৌজি- র শুটিং চলাকালীন আচঙ্কাই অসুস্থ হয়ে পড়েন রাজেশ শর্মা।
চলতি বছরের জুলাই মাসে টলি অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের একটি পোষ্টের মাধ্যমে জানা যায়, প্রভাসের আসন্ন ছবি ‘ফৌজি’- র শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজেশ শর্মা। শুটিং ফ্লোরে নাকি একটি বিষাক্ত পোকার কামড়ে সারা শরীর বিষিয়ে যায়। তড়িঘড়ি কলকাতায় এনে হাসপাতালে ভর্তি করানো হয় এবং চিকিৎসা শুরু হয়।
অসুস্থতার আসল কারণ জানালেন রাজেশ নিজেই
তবে এবার এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে হাসপাতালে ভর্তি হওয়ার পেছনের আসল কারণ জানালেন রাজেশ শর্মা নিজেই। তিনি জানান, দীর্ঘদিন ধরে ডান পায়ের ত্বকের সমস্যায় ভুগছিলেন তিনি। ডায়াবেটিসের মাত্রা শরীরে বেশি হওয়ার কারণে অবস্থা আরও খারাপ হয়ে যায়। প্রথমে তিনিও বুঝতে পারেননি যে পরিস্থিতি এতটা গুরুতর হয়ে যাবে।
রাজেশ জানান, তিনি এখন অনেকটাই সুস্থ এবং এক সপ্তাহের মধ্যে কাজে ফিরে যাবেন বলে আশাবাদী অভিনেতা। তবে পোকা কামড়ের গুঞ্জন সম্পূর্ণ উড়িয়ে দিয়ে অভিনেতা বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যে। শুটিং ফ্লোরে এমন কিছুই হয়নি। কোনভাবেই প্রভাস বা ইউনিটকে দায়ী করা উচিত নয়। আমি যখন শুটিং করেছিলাম তখন এমন কিছু হয়নি। কলকাতায় ফিরে আসার এক দু দিনের মধ্যে পরিস্থিতির গুরুতর হয়ে যায়। শুরুতে বিষয়টি গুরুত্ব দিইনি বলে সমস্যা বাড়ে।’
তবে সবশেষে সুদীপার পক্ষ নিয়ে অভিনেতা বলেন, ‘সুদীপা আমার খুব ভালো বন্ধু। উদ্বেগ নিয়েই এই পোস্ট করেছিল ও। ওকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। আমার ডান পায়ে ত্বকের সমস্যা থেকেই এই সংক্রমণ হয়েছিল। তবে এখন সব বিপদ কেটে গিয়েছে।’
প্রভাস বর্তমানে হনু রাঘবপুদির 'ফৌজি' এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'স্পিরিট' ছবির শুটিং করছেন। অন্যদিকে, রাজেশ তার আসন্ন ছবি 'হায়ওয়ান'-এর মুক্তির অপেক্ষায় আছেন। প্রিয়দর্শন পরিচালিত এই ছবিতে সইফ আলি খান, অক্ষয় কুমার এবং সাইয়ামি খেরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
Home/Entertainment/সত্যি কি পোকার কামড়ে হয়েছিল সমস্যা? অসুস্থতার আসল কারণ জানালেন রাজেশ নিজেই