বছরে মাত্র দুটি ছবি করার সিদ্ধান্ত রাজকুমারের! নেপথ্যের কারণ কি সন্তান? যা বললেন নায়ক

২০২৫ সালের নভেম্বরে রাজকুমার রাও এক নতুন ভূমিকায় পা রাখেন, তা হল কন্যা পার্বতীর বাবা। তবে বাবা হয়েছেন পাঁচ মাসও হয়নি, ফের কাজ শুরু করেছেন রাজকুমার রাও। 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে তাঁরই চরিত্রে অভিনয় করছেন তিনি! ইতিমধ্যেই শুরু হয়েছে শ্যুটিং। আর এই মধ্যে এক বড় ঘোষণা করলেন নায়ক।

Published on: Apr 17, 2026, 22:38:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৫ সালের নভেম্বরে রাজকুমার রাও এক নতুন ভূমিকায় পা রাখেন, তা হল কন্যা পার্বতীর বাবা। তবে বাবা হয়েছেন পাঁচ মাসও হয়নি, ফের কাজ শুরু করেছেন রাজকুমার রাও। 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে তাঁরই চরিত্রে অভিনয় করছেন তিনি! ইতিমধ্যেই শুরু হয়েছে শ্যুটিং। আর এই মধ্যে এক বড় ঘোষণা করলেন নায়ক।

বছরে মাত্র দুটি ছবি করার সিদ্ধান্ত রাজকুমারের! নেপথ্যের কারণ কি সন্তান?
বছরে মাত্র দুটি ছবি করার সিদ্ধান্ত রাজকুমারের! নেপথ্যের কারণ কি সন্তান?

আরও পড়ুন: জার্মান সুন্দরীর ছবিতে লাইক দিয়েও তা আনলাইক করলেন বিরাট! 'ওঁর জন্য খারাপ লাগছে…', বললেন লিজালাজ

'দ্য রাইট অ্যাঙ্গেল' শো-তে তিনি বলেন, তাঁর জীবনটা 'খুব সুন্দর' হয়ে উঠেছে। তাঁর কথায়, ‘যখনই কেউ আমার সঙ্গে পার্বতীর কথা বলে, আমার মুখে একটা চওড়া হাসি ফুটে ওঠে। আমার এক সহ-অভিনেতা একবার আমাকে জিজ্ঞেস করেছিলেন, ’আপনার মেয়ের নাম কী?' আমি বলেছিলাম, ‘পার্বতী।’ তিনি বললেন, ‘আপনি কি খেয়াল করেছেন, আমরা যখন আমাদের সন্তানদের নিয়ে কথা বলি তখন আমাদের মুখের ভাব কীভাবে বদলে যায়?’ আমি বললাম, ‘আমি তো খেয়ালই করিনি!’ সব কিছু বদলে গিয়েছে।'

এমনকী এখন কোনও নির্দিষ্ট সিনেমা বেছে নেওয়ার ক্ষেত্রেও তাঁর অনুপ্রেরণা প্রভাবিত হয় এই ভাবনা থেকে যে, বড় হয়ে তাঁর মেয়ে সেগুলোকে কীভাবে দেখবে। নায়কের কথায়, ‘আমি যতটুকুই সময় পাই, ওকে দিয়ে দিই, কারণ আমি ওই কাজটা করতে চাই। ওর জন্মের পর আমি পাঁচ মাসের বিরতি নিয়েছিলাম। তারপর ‘দাদা’-র শ্যুটিংয়ের জন্য ফিরে আসি। পাঁচ মাস পর ওকে একা রেখে শ্যুটিংয়ে যাওয়াটা ছিল এক অবাস্তব অভিজ্ঞতা। ব্যাপারটা কঠিন ছিল। আমি ওর সঙ্গে সাত দিন ২৪ ঘণ্টাই থাকতে চাই। আমি শুধু ওকে একদিন বড় হতে দেখতে চাই।’

আরও পড়ুন: বলিউডে ডেবিউ করতে চলেছেন ভুবন বাম, কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

নিজের ভেতরের পরিবর্তন প্রসঙ্গে তিনি জানান তিনি নিজে আরও সংবেদনশীল হয়েছেন। তাঁর কথায়, ‘জীবনে আরও কোমল মনে হয়। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আগের চেয়ে অনেক কম কাজ করব। আমি বছরে মাত্র দুটি ছবি করার চেষ্টা করব। এখন আমি কী ধরনের ছবি করছি সে বিষয়ে খুব সতর্ক থাকছি। আমি শুধু নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই এবং পার্বতী, আমার মা ও পত্রলেখাকে গর্বিত করতে চাই।’