'ছোট থেকেই ওঁকে আমার ভালো লাগে', জানেন রাজনন্দিনীর ক্রাশের নাম কী?
রাজরাজেশ্বরী রায় ভবানী চরিত্রে হোক অথবা সাধারণ গৃহবধুর চরিত্রে, রাজনন্দিনী পাল সব চরিত্রেই ভীষণ সাবলীল। সোশ্যাল মিডিয়ায় রাজনন্দিনীর পুরুষ অনুরাগের সংখ্যা যে অগুনতি, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আপনি কি জানেন রাজনন্দিনীর ক্রাশ কে?
'রাজরাজেশ্বরী রানী ভবানী' চরিত্রে হোক অথবা সাধারণ গৃহবধুর চরিত্রে, রাজনন্দিনী পাল সব চরিত্রেই ভীষণ সাবলীল। সোশ্যাল মিডিয়ায় রাজনন্দিনীর পুরুষ অনুরাগের সংখ্যা যে অগুনতি, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আপনি কি জানেন রাজনন্দিনীর ক্রাশ কে?
জানেন রাজনন্দিনীর ক্রাশের নাম কী?
ক্রাশ, যাকে দূর থেকে দেখা যায়, কিন্তু কাছে পাওয়া যায় না। এক কথায় যে মানুষটিকে অ্যাডমায়ার করা যায় তাকেই ক্রাশ বলা হয়। রাজনন্দিনীর জীবনেও এমন ক্রাশ আছেন, আর তিনি আছেন ইন্ডাস্ট্রির মধ্যেই।
সম্প্রতি একটি র্যাম্প শোয়ে উপস্থিত হয়েছিলেন রাজনন্দিনী, যেখানে শাড়ি পড়ে র্যাম্পে হাঁটতে দেখা যায় অভিনেত্রীকে। অনুষ্ঠানে শেষে যখন অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, তিনি যদি কারও সঙ্গে র্যাম্পে হাঁটতে চান তাহলে তিনি কে হবেন?
টিভি নাইন বাংলার এই প্রশ্নের উত্তরে একমুখ হাসি হেসে রাজনন্দিনী বলেন, ‘আমি অবশ্যই দেবদা, জিৎদা, বুম্বাদার সঙ্গে হাঁটতে চাই। তবে যদি আমাকে বলা হয় এঁদের মধ্যে আমার সবথেকে প্রিয় কে তাহলে অবশ্যই বলব জিৎদা।’
রাজনন্দিনী বলেন, ‘ছোটবেলা থেকেই জিৎ দা আমার ক্রাশ। ভীষণ ভালো লাগে ওঁকে। এখনো ভীষণ ভালো লাগে। তাই যদি কারও সঙ্গে হাঁটতে হয় তাহলে জিৎদার সঙ্গেই আমি হাঁটতে চাইব।’
এই একই রকম মন্তব্য কিছুদিন আগে করেছিলেন শ্রীময়ী চট্টরাজ। জিৎ অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবির প্রিমিয়ারে এসে তিনি কাঞ্চন মল্লিকের পাশে দাঁড়িয়ে অকপটে বলেন, ‘ছোট থেকেই আমি জিৎ দাকে ভীষণ ভালোবাসি। জিৎ দা হলেন সেই গোলাপ ফুল যাকে দূর থেকে দেখতে ভালো লাগে। মোহনাদির থেকে ক্ষমা চেয়েই আমি বলছি, আমি জিৎদা কে ভীষণ ভীষণ ভালোবাসি।’
Home/Entertainment/'ছোট থেকেই ওঁকে আমার ভালো লাগে', জানেন রাজনন্দিনীর ক্রাশের নাম কী?