জেলে থাকাকালীন মিউজিক ভিডিয়ো থেকে ছবি, বিজ্ঞাপন একাধিক কাজের অফার পেয়েছেন রাজপাল!

অভিনেতা রাজপাল যাদব গত ১১ দিন ধরে চেক বাউন্স মামলায় জেলে ছিলেন। আজ তিনি জামিনে মুক্তি পেয়েছেন। রাজপাল এবার জেল থেকে মুক্তি পেয়েই রাজপাল জানিয়েছেন তাই তিনি নাকি জেলে থাকাকালীন প্রচুর কাজের অফার পেয়েছেন।

Feb 16, 2026, 22:47:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভিনেতা রাজপাল যাদব গত ১১ দিন ধরে চেক বাউন্স মামলায় জেলে ছিলেন। আজ তিনি জামিনে মুক্তি পেয়েছেন। জেলে যাওয়ার আগে, অভিনেতা একটি বিবৃতি জারি করেন, তারপর ছবি থেকে ক্রীড়া জগত সব জায়গা থেকেই সাহায্য পেয়েছেন তিনি। রাজপাল এবার জেল থেকে মুক্তি পেয়েই রাজপাল জানিয়েছেন তাই তিনি নাকি জেলে থাকাকালীন প্রচুর কাজের অফার পেয়েছেন। বেশ কয়েকটি ছবি, বিজ্ঞাপন এবং গানের ভিডিয়োর জন্য তিনি ডাক পেয়েছেন।

জেলে থাকাকালীন মিউজিক ভিডিয়ো থেকে ছবি, বিজ্ঞাপন একাধিক কাজের অফার পেয়েছেন রাজপাল!
জেলে থাকাকালীন মিউজিক ভিডিয়ো থেকে ছবি, বিজ্ঞাপন একাধিক কাজের অফার পেয়েছেন রাজপাল!

আরও পড়ুন: ঠোঁটে ঠোঁট রেখে প্রেম দিবসে আদরে মাখা কাঞ্চন-শ্রীময়ী! 'বড্ড বেশি ন্যাকামি…', ছবি দেখেই ট্রোল নেটিজেনদের

জেলে যাওয়ার আগে, রাজপাল যাদবের বক্তব্য ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মী তথা অভিনেতাদের নাড়া দিয়েছিল। অভিনেতা বলেছিলেন যে, তাঁর ঋণ পরিশোধ করার জন্য তাঁর কাছে কোনও টাকা নেই, এমনকী তাঁর কোনও বন্ধুও নেই। এই বক্তব্যের পর, সোনু সুদ তাঁকে তাঁর ছবিতে একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন, যার বিনিময়ে অভিনেতা অগ্রিম অর্থ পাঠানোর প্রতিশ্রুতিও দেন। এর অর্থ হল রাজপালের সোনু সুদের সঙ্গে একটি ছবি করতে চলেছেন।

সোনু সুদের উদ্যোগকে এগিয়ে নিয়ে যান গায়ক গুরু রন্ধাওয়া, তাঁর মিউজিক ভিডিয়োতে রাজপাল যাদবকে চুক্তি করার প্রস্তাব দেন। তিনি এর জন্য অগ্রিম অর্থও পাঠিয়েছিলেন। গুরু রন্ধাওয়া অন্যদেরও অভিনেতাকে সাহায্য করার জন্য অনুরোধ করেন।

বিউটি স্যালন অ্যাপ ইয়েস ম্যাডামের সিইও মায়াঙ্ক আর্যও অভিনেতার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মায়াঙ্ক টুইট করেছেন যে তিনি রাজপাল যাদবকে তাঁর মতো প্রতিভাদের সমর্থন করার জন্য একটি নতুন বিজ্ঞাপনে কাস্ট করছেন। দলটি ইতিমধ্যেই এই প্রকল্পে কাজ শুরু করেছেন।

আরও পড়ুন: রাজপালের বাড়িতে খুশির হাওয়া, অবশেষে জামিনে ছাড়া পেলেন অভিনেতা, মানতে হল কোর্টের এই নিয়ম

বক্সার বিজেন্দর তাঁর পরবর্তী ছবিতে রাজপাল যাদবকেও একটি চরিত্রের প্রস্তাব দিয়েছেন। বিজেন্দর একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘আমি সত্যিকারের প্রতিভার প্রতি শ্রদ্ধা জানাই। রাজপাল যাদব সিনেমাকে অনেক কিছু দিয়েছেন। তিনি এত চরিত্র দিয়ে আমাদের মুখে হাসি ফুটিয়েছেন। আমি রাজপাল যাদবকে আমার আসন্ন ছবিতে কাজ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’

তাছাড়াও রাজপাল যাদবকে অক্ষয় কুমারের সঙ্গে ‘ভূত বাংলা’ এবং ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মতো ছবিতে দেখা যাবে। পরিচালক প্রিয়দর্শন অভিনেতাকে পারিশ্রমিক বৃদ্ধির প্রস্তাবও দিয়েছেন।