৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় রাজপাল যাদব জামিন পেয়েছেন। জামিনে মুক্তি পর তিনি এবার মিডিয়া এবং পাবলিক প্ল্যাটফর্মের মাধ্যমে সেই কারাবাসের সময়ের নানা কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। মুক্তি পাওয়ার পর, তিনি প্রথমে তার ভাগ্নির বিয়েতে যোগ দিতে উত্তর প্রদেশের শাহজাহানপুরে যান। তার স্ত্রী রাধাও তাঁর সঙ্গে ছিলেন।

আরও পড়ুন: অনন্যা-সুকান্তর বিয়ের জন্য বানানো হচ্ছে নতুন গান! জানেন কে গাইবেন সেই বিশেষ গান?
হিন্দুস্তান টাইমসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজপাল যাদব বলেন যে আইনি লড়াই এখনও শেষ হয়নি। পুরো ঘটনা সম্পর্কে বলতে গিয়ে রাজপালের স্ত্রী রাধা বলেন, তারা বর্তমানে পরিস্থিতি একের পর এক ধাপ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
পাশাপাশি রাজপাল যাদব কারাবাসের সময়কার নানা অভিজ্ঞতাও ভাগ করে নেন। তিনি জানান তাঁর জন্য সব থেকে কঠিন ছিল তার পরিবারের থেকে দূরে থাকা। তিনি বলেন, ‘সব থেকে কঠিন সময় ছিল আমার পরিবারের থেকে দূরে থাকা। এর বাইরেও, আমি একটা রুটিন মেনে চলতাম। আমি খুব ভোরে ঘুম থেকে উঠতাম, ব্যায়াম করতাম এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করতাম।’
তার আইনি মামলা সম্পর্কে বলতে গিয়ে রাজপাল যাদব বলেন, ‘এই বিষয়টা বহু বছর ধরেই চলছে। আমার মনে হয়েছে এটা আইনের পথে মীমাংসা হলেই ভালো হবে।’
{{/usCountry}}তার আইনি মামলা সম্পর্কে বলতে গিয়ে রাজপাল যাদব বলেন, ‘এই বিষয়টা বহু বছর ধরেই চলছে। আমার মনে হয়েছে এটা আইনের পথে মীমাংসা হলেই ভালো হবে।’
{{/usCountry}}রাজপাল যাদবের স্ত্রী রাধা বলেন, ‘সকল সম্ভাব্য আইনি এবং সম্মানজনক বিকল্প বিবেচনা করা হয়েছে। কখনও কখনও একটা সমাধান কেবল ইচ্ছাশক্তির উপর নয়, সময়ের উপরও নির্ভর করে।’
আরও পড়ুন: ১৯ বছরের ছোট হর্ষের সঙ্গে প্রেমে করছেন মালাইকা? নায়িকার ছবি ঘিরে শোরগোল নেটপাড়ায়
রাজপাল যাদব বলেন, জেল থেকে বেরিয়ে আসার পর তিনি সোজা শাহজাহানপুরে তার ভাগ্নির বিয়েতে গিয়েছিলেন। রাজপাল যাদব ইন্ডাস্ট্রি থেকে পাওয়া সহায়তা প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, ‘আমি যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। এই সময়ে আমার কাছে সবচেয়ে বেশি যে বিষয়টা আকর্ষণীয় ছিল তা হল মানুষের আস্থা। আমার মতো কারও জন্য তাঁদের শ্রদ্ধা, সময় দেওয়া, আমার কথা শোনা সবটাই আমার জন্য বড়পাওয়া।’ রাজপাল যাদবের স্ত্রী জানান, এই কঠিন সময়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন তাছাড়াও অনেকের থেকে সহায়তা পেয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ।