...
...
Next Story

‘আমায় টাকা দিয়ে কেনা সম্ভব নয়…’, আচমকা কেন রেগে গেলেন রাজপাল?

২০২৬ শুরু হওয়ার পরেই আইনি ঝামেলায় জড়িয়েছেন রাজপাল যাদব। চেক বাউন্স মামলায় বারবার আদালতে হাজিরা দিতে হয়েছে তাকে। কাটাতে হয়েছে জেলে। কিন্তু এত কিছুর পরে অভিনেতা বিশ্বাস করেন, তিনি আজও মানুষের মনে জায়গা করে রেখেছেন।

Published on: Aug 20, 2026, 15:20:44 IST
Advertisement

২০২৬ শুরু হওয়ার পরেই আইনি ঝামেলায় জড়িয়েছেন রাজপাল যাদব। চেক বাউন্স মামলায় বারবার আদালতে হাজিরা দিতে হয়েছে তাকে। রাত কাটাতে হয়েছে জেলে। কিন্তু এত কিছুর পরে অভিনেতা বিশ্বাস করেন, তিনি আজও মানুষের মনে জায়গা করে রেখেছেন। যে বা যারা তাকে নিয়ে কটুক্তি করছে, তাদের উদ্দেশ্যে কড়া ভাষায় মন্তব্য করলেন তিনি।

আচমকা কেন রেগে গেলেন রাজপাল?
আচমকা কেন রেগে গেলেন রাজপাল?

সম্প্রতি এ এন আইকে দেওয়া সাক্ষাৎকারে রাজপাল যাদব বলেন, ‘আমি আমার কেরিয়ারের প্রতি সম্পূর্ণ নিবেদিত। আমি ভারতীয় সিনেমা জগতের একজন শিল্পী। ৩০ থেকে ৪০ বছরে যদি কারোর কাছে আমি ঋণী থাকি তাহলে আমি তাদের টাকা তাদের বাড়িতে পৌঁছে দেব। আমার তাতে কিছু এসে যায় না, কারণ আমি জানি সেই টাকা কোথায় আছে। কিন্তু আমার কেরিয়ার নিয়ে প্রশ্ন কেন তোলা হবে?’

আরও পড়ুন: প্রথমবার হিন্দি ওয়েব সিরিজে অনিন্দিতা, জোর কদমে চলবে সাফাই অভিযান!

আত্মবিশ্বাসের সঙ্গে অভিনেতা বলেন, ‘বিপদে থাকি অথবা আনন্দে থাকি যাই করি না কেন এখনো পর্যন্ত বিমানবন্দরে আমাকে দেখলে ৫০০ জন মানুষ এগিয়ে আসেন সেলফি তোলার জন্য। কেউ আমাকে টাকা দিয়ে কিনতে পারবে না। ছোটবেলা থেকে আমি নিজেকে শিল্পের কাছে নিয়োজিত করেছি। আমাকে টাকার জোরে কেনা সম্ভব নয়। আমি কোনওদিন হারিনি আর কখনও হারবো না।’

আরও পড়ুন: অঞ্জনাকে মারার চেষ্টা সম্রাটের, তাহলে কি আসল সত্যি জেনে যাবে গোটা পরিবার?

রাজপাল যাদবের আইনি ঝামেলা

জুলাই মাসে, দিল্লি হাইকোর্ট মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের সঙ্গে আর্থিক বিরোধ থেকে শুরু করে একাধিক চেক প্রত্যাখ্যানের মামলায় অভিনেতা রাজপাল যাদব এবং তাঁর স্ত্রী রাধা যাদবের সাজা ও দণ্ডাদেশ বহাল রাখে। দীর্ঘ সময় ধরে একাধিক সুযোগ দেওয়া সত্ত্বেও রাজপাল যাদব আদালতের সামনে দেওয়া অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হন, যার ফলে আদালত অবশেষে তাঁকে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিতে বাধ্য হয়। অভিনেতা কয়েকদিন জেলে কাটানোর পর অভিযোগকারীকে টাকার একটি অংশ পরিশোধ করে অবশেষে মুক্তি পান।

কাজের দিক থেকে, রাজপাল যাদবকে শেষবার অক্ষয় কুমার, সুনীল শেঠি ও অন্যদের সাথে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' ছবিতে দেখা গিয়েছিল। এর আগে তিনি অক্ষয় অভিনীত 'ভূত বাংলা' ছবিতেও অভিনয় করেছিলেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks