...
...
Next Story

মুশতাক খানের স্মরণসভায় অপমানিত হলেন রাজপাল? ভিডিও দেখে শোরগোল নেটপাড়ায়

গত ২৪ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে গিয়েছেন অভিনেতা মুশতাক খান। বহু বছর ধরে তিনি বলিউডের সঙ্গে যুক্ত। নেতিবাচক হোক বা কমেডি, বহু ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। খুব স্বাভাবিকভাবেই অভিনেতার মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা বলিউড।

Published on: Oct 1, 2026, 18:30:29 IST
Advertisement

গত ২৪ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে গিয়েছেন অভিনেতা মুশতাক খান। বহু বছর ধরে তিনি বলিউডের সঙ্গে যুক্ত। নেতিবাচক হোক বা কমেডি, বহু ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। খুব স্বাভাবিকভাবেই অভিনেতার মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা বলিউড।

মুশতাক খানের স্মরণসভায় অপমানিত হলেন রাজপাল?
মুশতাক খানের স্মরণসভায় অপমানিত হলেন রাজপাল?

মুশতাক খানের স্মরণসভায় আত্মীয় পরিজন ছাড়া উপস্থিত ছিলেন বলিউডের কয়েকজন বিশেষ ব্যক্তিত্ব, যাদের মধ্যে অন্যতম ছিলেন রাজপাল যাদব। কিন্তু স্মরণ সভায় আসার পর রাজপালকে এমন ভাবে অপমান করা হল, যে তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রস্থান করেন। অন্তত ভাইরাল হওয়া ভিডিও দেখে তেমনটাই মনে করছেন সকলে।

আরও পড়ুন: সোহিনী-আলেকজান্দ্রার সঙ্গে রিইউনিয়ন সায়কের, বিগ বস নিয়ে কী কথা হলো তিনজনের?

ইনস্টাগ্রামে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, রাজপাল যাদব এবং তার সঙ্গে বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন। ঠিক সেই সময় একজন অভিনেতার সঙ্গে সেলফি তুলতে আসেন। কিন্তু সেখানে উপস্থিত এক মহিলা ব্যাপারটিকে একেবারেই ভালো চোখে দেখেননি। স্মরণ সভায় এসে সেলফি তোলা একেবারেই উচিত নয় বলে জানান তিনি।

তবে এই প্রার্থনা সভা থেকে আরো একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, রাজপাল স্মরণ সভায় আসলে একজন রাজপালের সঙ্গে ছবি তোলার চেষ্টা করছেন। ঠিক সেই সময় ওই ভদ্রমহিলা চিৎকার করে ওঠেন এবং যিনি সেলফি তুলতে যাচ্ছিলেন তিনি সেই জায়গা ছেড়ে চলে যান। তবে ওই মহিলার চলে যাওয়ার কথাটা ঠিক কাকে বলেছেন সেটা বোঝা যাচ্ছে না।

আরও পড়ুন: 'এখনও রাতে ঘুমোতে পারি না', কোন ভয় তাড়া করে মিমিকে?

প্রার্থনা সভায় শ্রদ্ধা জানানোর পর, রাজপাল মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে বলেন, মুশতাক ভাইয়ের আত্মা শান্তিতে থাকুক। তিনি একজন অত্যন্ত ভাল মানুষ ছিলেন এবং আমরা খুব ভালো একজন মানুষ ছিলেন)। সবাই তাকে মনে রাখে।

প্রার্থনা সভায় উপস্থিতদের মধ্যে ছিলেন পুনম ধিল্লন , রাজপাল যাদব, মুকেশ ঋষি, রাহুল রায়, বিন্দু দারা সিং, কিরণ কুমার, সুলভা আর্য, অখিলেন্দ্র মিশ্র, রাখি সাওয়ান্ত, উপাসনা সিং, অর্জুন ফিরোজ খান, অনঙ্গ দেশাই, গজেন্দ্র চৌহান, সুনীল পাল, শাহবাজ খান, শাহবাজ খান, শাহাজান খান, দীঘি কুমার, দীঘি কুমার, রবি খান, আলি খান এবং অঞ্জন শ্রীবাস্তব প্রমুখ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks