শনিবারই বিগ বসের স্টেজে দেখে গিয়েছে অভিনেতা জীতু কমলকে। তবে এখনো তাঁর ঘরের ভিতরে পা রাখা টেলিকাস্ট হয়নি। রবিবার সন্ধেয় অভিনেতার ফেসবুক পেজ থেকে একটি ভিডিয়ো শেয়ার করে নেওয়া হয়েছে। যেখানে দেখা যায়, একেবারেধামাকেদার এন্ট্রি হচ্ছে জীতুর। এদিকে, পুরো ঘর জীতুকে দেখে যখন খুশিতে লাফাচ্ছে, তখন বেডরুমে ছটফট করছে রাজবীর। নন্দিনীর তাঁকে বারবার প্রশ্ন, সে কি ভয় পেয়েছে?

জীতুর শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, তাঁকে দেখে ছুটে বাগান সংলগ্ন অঞ্চলে একেএকে বেরিয়ে আসে সকলে। এক মুখ হাসি নিয়ে জড়িয়ে ধরেন ভরত কল। অ্য়ালেক্সও বেশ উৎফুল্ল জীতুকে পেয়ে।
এদিকে ভিতরে বেডরুমে রাজবীরকে বলতে শোনা যায়, ‘আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ওর সঙ্গে কোনো সমস্যা নেই।’ আর রাজবীরকে খোঁচা মেরে নন্দিনী জানতে চাইছেন, ‘বিগ বস গেমে তুমি শুধু ডেস্ট্রয়ার হবে, ও হবে না? তুমি উইক হয়ে যাচ্ছ কেন ওকে দেখে?’
এরপর রাজবীর জবাবে বলেন, ‘আমি জানি না কী করব ওর সঙ্গে। মাথাটা আমার…’ যাতে ফের নন্দিনীর টিটকিরি, ‘ভয় পেয়ে যাচ্ছ কেন?’ নন্দিনী আর রাজবীরের মধ্যে যখন এই কথোপকথন হচ্ছিল তখন বিগ বসের ঘরের প্রতিযোগীরা প্রায় সকলেই নতুন সদস্য জীতু কমলকে নিয়ে ব্যস্ত ছিলেন।
একটি দৃশ্য পাওয়া যায়, যখন রাজবীরের ছাতিতে দুবার ধীরেই চাপড় মারেন জীতু। সেইসময়তেও রাজবীরের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, নতুন আসা এই টুইস্টে, বিশেষ করে জীতু কমল বিগ বসের ঘরে পা রাখায় সে বেশ দমে গিয়েছে।
আর রাজবীরের এইভাবে হকচকিয়ে যাওয়ায় বেশ মজা পেয়েছে নেটপাড়া। একজন কমেন্টে লেখেন, ‘জীতুর এন্ট্রি হতেই রাজবীরের মাথায় হাত। এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে’। আরেকটি কমেন্টে লেখা হয়, ‘ও ভয় পাচ্ছে না এটাও একটা গেম ওর নাটক করছে পুরোটাই’। আরেকজন লেখেন, ‘এবার খেলা জমবে।’
{{/usCountry}}আর রাজবীরের এইভাবে হকচকিয়ে যাওয়ায় বেশ মজা পেয়েছে নেটপাড়া। একজন কমেন্টে লেখেন, ‘জীতুর এন্ট্রি হতেই রাজবীরের মাথায় হাত। এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে’। আরেকটি কমেন্টে লেখা হয়, ‘ও ভয় পাচ্ছে না এটাও একটা গেম ওর নাটক করছে পুরোটাই’। আরেকজন লেখেন, ‘এবার খেলা জমবে।’
{{/usCountry}}প্রসঙ্গত, দ্বিতীয় সপ্তাহে ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায় সেফ ঘোষণা করেছেন ভরত ও দীপেন্দুকে। অর্থাৎ রবিবার ভোট আউট হতে পারে দুর্নিবার, অ্যালেক্স, জয়ীতা ও সৃজলার মধ্যে একজন।
এদিকে জীতু জানিয়ে দিয়েছেন যে, তিনি যদি বিগ বস জেতেন তাহলে পুরস্কারমূল্যের ৭৫ অনাথ শিশু, বৃদ্ধাশ্রমের প্রবীণ ও গৃহহীন মানুষদের সাহায্যে দান করবেন। পাশাপাশি এই সিজনের হায়েস্ট পেইড অভিনেতা তিনি-ই।