বিগ বস বাংলা-র চলতি সিজনে মন কেড়ে নিয়েছে নন্দিনী দত্ত ও রাজবীর দে-র জুটি। তাঁদের খুনসুটি, একে-অপরের পাশে ঢাল হয়ে থাকা, ঝগড়া, সবটাই মন জিতে নিয়েছে দর্শকদের। রীতিমতো ট্রেন্ড করছেন বিগ বসের ঘরে এই দুই তারকা। কদিন আগেই নন্দিনীর বাবা-মায়ের কাছে প্রশ্ন রাখা হয়েছিল তাঁরা রাজবীরকে জামাই করতে রাজি না কি! যাতে জবাব আসে, মেয়ে যা চাইবে তাই হবে।

এই একই প্রশ্ন করা হয়েছিল, রাজবীরের মায়ের কাছেও। নন্দিনীকে বউমা হিসেবে কতটা পছন্দ জানতে চাইলে রাজবীরের মা বলেন, ‘সেটা ওর উপর নির্ভর করবে। ও চাইলে আমরা রাজি, ওর উপরই নির্ভর করবে, ও বুঝবে।’
শিলিগুড়ির ছেলে রাজবীর। বাবাকে হারিয়ে তিনিই ধরেন সংসারের হাল। প্রথমে শিলিগুড়িতেই ছিল তাঁর কাপড়ের ব্যবসা। তবে সেসব ছেড়ে পাড়ি দেন মায়ানগরীতে। ২০১৭ সালে ‘পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় খেতাব জিতে প্রথম শিরোনামে আসেন। ভাগ নেন রোডিজ: কার্মা ইয়া কাণ্ড-এ। ছিলেন প্রিন্স নারুলার গ্যাংয়ের সদস্য। স্টার প্লাসের ‘কসৌটি জিন্দেগি কি ২’, কালার্স টিভি-র ‘উড়ান’ এবং ওয়েব সিরিজ ‘পাঞ্চ বিট ২’ ও ‘কোল্ড লস্যি অউর চিকেন মসালা’-র মতো প্রজেক্টেও দেখা গিয়েছে রাজবীরকে। সঙ্গে বিগ বস বাংলা-র গ্ল্যামার ও হটনেস কোশেন্টও বেড়েছে রাজবীরের হাত ধরে।
যদিও রাজবীর ও নন্দিনীর প্রেম কি আসল না পুরোটাই নাটক, এই নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। এমনকী, টলিপাড়ার বহু তারকাও এই নিয়ে খুলেছেন মুখ। শনিবার দাদার দরবারে এপিসোডেও সৌরভ গঙ্গোপাধ্যায় এই নিয়ে করেন মন্তব্য। মহারাজ বলেন, বিগ বস থেকে বেরিয়েও যদি রাজবীর ও নন্দিনীর মধ্যে সম্পর্ক থাকে তবে বুঝবেন এসব সত্যি। কারণ এখনো তাঁর বিশ্বাস, সবটাই খেলার জন্য।
নন্দিনীর বাবার কাছে টলি ভিশনের থেকে জানতে চাওয়া হয়, জামাই হিসেবে রাজবীরকে তাঁর কতটা পছন্দ। যা শুনে তাঁর জবাব ছিল, ‘কী হবে জানি না। এটা তো বিগ বসের গেম। কোনো সময় কাওকে কারও ভালো লাগতে পারে। কারও সঙ্গে বন্ধুত্ব হতে পারে। আর ভবিষ্যতে গিয়ে যদি কিছু হয়, আমার মেয়ে যা চাইবে তা হবে, আমার মেয়ের কথাই আমার কাছে শেষ কথা।’ ইতিমধ্যেই নন্দিনী প্রপোজ করেছেন রাজবীরকে। শুধু তাই নয়, শুরু থেকেই বিগ বসের ঘরে তাঁরা বেড পার্টনার। সঙ্গে চুমু, আদর তো চলতেই থাকে।
{{/usCountry}}নন্দিনীর বাবার কাছে টলি ভিশনের থেকে জানতে চাওয়া হয়, জামাই হিসেবে রাজবীরকে তাঁর কতটা পছন্দ। যা শুনে তাঁর জবাব ছিল, ‘কী হবে জানি না। এটা তো বিগ বসের গেম। কোনো সময় কাওকে কারও ভালো লাগতে পারে। কারও সঙ্গে বন্ধুত্ব হতে পারে। আর ভবিষ্যতে গিয়ে যদি কিছু হয়, আমার মেয়ে যা চাইবে তা হবে, আমার মেয়ের কথাই আমার কাছে শেষ কথা।’ ইতিমধ্যেই নন্দিনী প্রপোজ করেছেন রাজবীরকে। শুধু তাই নয়, শুরু থেকেই বিগ বসের ঘরে তাঁরা বেড পার্টনার। সঙ্গে চুমু, আদর তো চলতেই থাকে।
{{/usCountry}}