শুক্রবার রাখিতে সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে ছিল তারকা-সন্তানরা। খুদেদের রাখি মন কেড়ে নিয়েছে নেটপাড়ার। তা সে কৃষভি-কৃষিভ হোক বা ইউভান-ইয়ালিনি, কাব্যা-কবীর। সরল-নিষ্পাপ-মিষ্টি মুখগুলো এমনিতেই সবার প্রিয়।

রাখির দিন ইউভান বা ইয়ালিনির সঙ্গে ভিডিয়ো শেয়ার করলেন রাজ চক্রবর্তীর ভাগ্নি সৃষ্টি পাণ্ডে। সেখানে দেখা যায়, ছোট্ট ইয়ালিনি ভিডিয়ো অন হতেই বলে বসে, ‘হ্যাপি বার্থ ডে’। এরপর দিদি তা শুধরে দিলে ইয়ালিনি এবার বলে ওঠে, ‘হ্যাপি রাখি’। এদিকে, ইউভান তো ক্যামেরা পেয়ে নানান ধরনের মুখোভঙ্গি করতেই ব্যস্ত।
২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যাকে বলে রাজকীয় বিয়ে করেন তাঁরা। আর বিয়ের ২ বছর পর ২০২০ সালে তাঁদের কোলে আসে ইউভান। দাদার থেকে তিন বছরের ছোট ইয়ালিনি।
এদিকে, দাদা হয়েছেন কোয়েল মল্লিক ও নিসপাল সিং-এর প্রথম সন্তান কবীরও। ছেলের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম কোয়েল রেখেছেন কাব্যা। রাখির দিন কোয়েল ও কবীরের রাখির ছবি শেয়ার করে নেন কোয়েল।
এদিন অভিনেত্রীকে দেখা গেল গাঢ় মেরুন রঙের সালোয়ারে। কবীর পরে আছেন পাজামা-পঞ্জাবি। লাল রঙের কুর্তার উপর হলুদ রঙের কোট। কাব্যা পরেছিল লেহেঙ্গা চোলি। আদর আর খুনসুটিতে ভরে ছিল কবীর আর কাব্যার এবারের রাখি।
{{/usCountry}}এদিন অভিনেত্রীকে দেখা গেল গাঢ় মেরুন রঙের সালোয়ারে। কবীর পরে আছেন পাজামা-পঞ্জাবি। লাল রঙের কুর্তার উপর হলুদ রঙের কোট। কাব্যা পরেছিল লেহেঙ্গা চোলি। আদর আর খুনসুটিতে ভরে ছিল কবীর আর কাব্যার এবারের রাখি।
{{/usCountry}}প্রায় ৭ বছর একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেন কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানে। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে বসেছিলেন বিবাহবাসর। ২০২০ সালের মে মাসে তাদের প্রথম পুত্রসন্তান কবীরের জন্ম হয়। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর জন্ম হয় কাব্যার। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছেলে-মেয়ের ঝলক ভাগ করে নেন অভিনেত্রী। আর তাতে ভরে ভরে ভালোবাসাও দেন নেটিজেনরা।