...
...
Next Story

মক্কায় চাদর বিতরণ করতে গিয়ে বিপাকে রাখি, হিজাব ধরে টান মারল তীর্থযাত্রীরা

রাখি সাওয়ান্ত ও বিতর্ক যেন একে অপরের সমার্থক শব্দ। যে কোনও বিষয় নিয়ে কথা বললেই তা বিতর্কে পরিণত হয়ে যায়। কিন্তু এবার একদম অন্যরকম একটা ঘটনার সম্মুখীন হলেন রাখি। সৌদি আরবের মক্কায় চাদর বিতরণের সময় এমন কিছু ঘটল যা ভিড়ে সোশ্যাল মিডিয়া হয়েছে উত্তাল।

Published on: Aug 29, 2026, 20:49:26 IST
Advertisement

রাখি সাওয়ান্ত ও বিতর্ক যেন একে অপরের সমার্থক শব্দ। যে কোনও বিষয় নিয়ে কথা বললেই তা বিতর্কে পরিণত হয়ে যায়। কিন্তু এবার একদম অন্যরকম একটা ঘটনার সম্মুখীন হলেন রাখি। সৌদি আরবের মক্কায় চাদর বিতরণের সময় এমন কিছু ঘটল যা ভিড়ে সোশ্যাল মিডিয়া হয়েছে উত্তাল।

মক্কায় চাদর বিতরণ করতে গিয়ে বিপাকে রাখি
মক্কায় চাদর বিতরণ করতে গিয়ে বিপাকে রাখি

খুব সম্প্রতি নেপালের দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করেছিলেন রাখি। এরপরেই তিনি তীর্থযাত্রীদের জন্য নামাজ পড়ার চাদর বিতরণ করতে যান সৌদি আরবের মক্কায়। কিন্তু ভিড়ের মাঝেই আচমকা রাখির হিজাবে পরে টান। সেকেন্ডের মধ্যে সেই ঘটনা ঘিরে হুলুস্থলু কান্ড তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

চাদর নেওয়ার জন্য রাখির দিকে হাত বাড়িয়ে দেন শত শত তীর্থযাত্রী এমনকি চাদর বিতরণ হয়ে যাওয়ার পরেও সেই ভিড় সামাল দেওয়া সম্ভব হয়নি। তড়িঘড়ি সেখান থেকে কোনও রকমে বেরিয়ে আসার চেষ্টা করেন রাখি। মক্কায় রাখিকে ঘিরে এমন ঘটনা দেখে নিন্দায় মুখর হয়েছেন অনেকে।

আগামী দিনে ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট সিজন টু’ অনুষ্ঠানে দেখতে পাওয়া যাবে রাখিকে। রাখির উপস্থিতি এই অনুষ্ঠানকে আরো কিছুটা চর্চায় আনবেন বলে মনে করছেন অনেকে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks