...
...
Next Story

জেন জি নিয়ে ‘জেনারেশন গটর’ মন্তব্য! কঙ্গনাকে ‘ডাইনি’ সম্বোধন রাখি সাওয়ান্তের

'জেন জি' পড়ুয়াদের আন্দোলন নিয়ে কঙ্গনা রানাউতের বিতর্কিত মন্তব্যের পর এবার তাঁর বিরুদ্ধে সরব হলেন রাখি সাওয়ান্ত। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে কঙ্গনার রাজনৈতিক জীবন, নিরাপত্তা এবং ছাত্র আন্দোলন নিয়ে করা মন্তব্যকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।

Published on: Jul 29, 2026, 17:00:45 IST
Advertisement

'জেন জি' পড়ুয়াদের আন্দোলন নিয়ে কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্য ঘিরে বিতর্ক এখনও থামেনি। এবার সেই ইস্যুতেই কঙ্গনার বিরুদ্ধে সরব হলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে কঙ্গনার রাজনৈতিক জীবন, নিরাপত্তা এবং ছাত্র আন্দোলন নিয়ে তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাখি।

কঙ্গনা রানাওয়াতের সমালোচনা রাখির।
কঙ্গনা রানাওয়াতের সমালোচনা রাখির।

ভিডিওতে রাখি বলেন, ‘আপনি সাংসদ হয়ে মানুষের জন্য কী করেছেন? যদি অন্য কোথাও গিয়ে নির্বাচন লড়েন, মানুষ আপনাকে ভোট দেবে না। কীভাবে আপনি আজ এই জায়গায় পৌঁছেছেন, সেটাই বুঝতে পারি না।’

এতেই থেমে থাকেননি রাখি। তিনি কঙ্গনার ছাত্র আন্দোলন নিয়ে করা মন্তব্যেরও সমালোচনা করেন। তাঁর কথায়, ‘আপনি দেশের মেয়েদের নিয়ে কী বলছেন? ছাত্রছাত্রীদের নিয়ে কী বলছেন? দেশের মানুষকে এভাবে অপমান করছেন কেন?’

এরপর কঙ্গনার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন রাখি। তিনি বলেন, ‘একা বেরিয়ে দেখান, যেমন আমরা বেরোই। সবসময় নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরলে হবে না। তখন বুঝবেন দেশের তরুণদের শক্তি কতটা।’

শুধু তাই নয়, আন্দোলনকারীদের উদ্দেশে কঙ্গনা প্রশ্ন তোলেন, ‘এদের জন্ম দিচ্ছে কারা? এদের বড় করছে কারা?’ পাশাপাশি তিনি দাবি করেন, ভারতের সংস্কৃতিতে ভদ্রতা ও সম্মানের মূল্য রয়েছে, কিন্তু এই ধরনের ভিডিয়ো দেখে তাঁর 'ডিজিটাল ডিটক্স' প্রয়োজন বলে মনে হয়েছে।

এর পাশাপাশি কঙ্গনা আন্দোলনে অংশ নেওয়া তরুণ-তরুণীদের 'জেনারেশন গাটার' বলেও উল্লেখ করেন। তাঁর দাবি, এই প্রজন্মের অনেকেরই সমাজকে দেওয়ার মতো কিছু নেই এবং তারা পড়াশোনা বা দায়িত্ব পালনের ক্ষেত্রেও ব্যর্থ। এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক, যার জেরে এবার প্রকাশ্যে কঙ্গনার বিরুদ্ধে মুখ খুললেন রাখি সাওয়ান্ত।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks