...
...
Next Story

Khalnayak Returns: তিন দশক পর আবার একসঙ্গে জ্যাকি-সঞ্জু! খলনায়ক রিটার্নসে মাধুরীও থাকবেন?

'খলনায়ক রিটার্নস'-এ সঞ্জয় দত্তের পাশাপাশি ইন্সপেক্টর রামের চরিত্রে থাকছেন জ্যাকি শ্রফই। সেই সুখবরে সিলমোহর দিলেন জগ্গু দাদা নিজেই।

Published on: May 31, 2026, 08:01:12 IST
Advertisement

নব্বইয়ের দশকের সেই ব্লকবাস্টার জুটি— বলিপাড়ার রাম আর বল্লু এবার পর্দায় ফিরতে চলেছে এক রাজকীয় অবতারে! পরিচালক সুভাষ ঘাইয়ের কালজয়ী ছবি ‘খলনায়ক’-এর সিক্যুয়েল ‘খলনায়ক রিটার্নস’ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল টিনসেল টাউনে। তবে এবার সেই জল্পনায় সিলমোহর দিয়ে খোদ জ্যাকি শ্রফ জানিয়ে দিলেন, তিনি তাঁর জান অর্থাৎ প্রিয় বন্ধু সঞ্জয় দত্তের সঙ্গে আবারও পর্দায় স্ক্রিন শেয়ার করতে চলেছেন। প্রায় তিন দশক পর বলিপাড়ার এই দুই ‘জ্যাকি-সঞ্জু’ ম্যাজিক বড়পর্দায় দেখার জন্য এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে দর্শকদের মধ্যে।

তিন দশক পর আবার একসঙ্গে জ্যাকি-সঞ্জু! খলনায়ক রিটার্নসে মাধুরীও থাকবেন?
তিন দশক পর আবার একসঙ্গে জ্যাকি-সঞ্জু! খলনায়ক রিটার্নসে মাধুরীও থাকবেন?

রাম-বল্লুর সেই অমর কেমিস্ট্রি

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘খলনায়ক’ ছবিটি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম মাইলফলক হয়ে রয়েছে। একদিকে ইন্সপেক্টর রামের চরিত্রে জ্যাকি শ্রফের ঠান্ডা মাথার অভিনয়, অন্যদিকে খলনায়ক বল্লুর চরিত্রে সঞ্জয় দত্তের মারকুটে ও ক্ষ্যাপাটে মেজাজ— দুই তারকার এই ডুয়েল জুতি কাঁপিয়ে দিয়েছিল বক্স অফিস। জ্যাকি ও সঞ্জয়ের অফ-স্ক্রিন বন্ধুত্বও ইন্ডাস্ট্রিতে রূপকথার মতো। জ্যাকি বরাবরই সঞ্জয়কে নিজের জান বলে সম্বোধন করে এসেছেন। এবার সেই অফ-স্ক্রিন দোস্তির রসায়নই নতুন গল্পে, নতুন মোড়কে বড়পর্দায় আসতে চলেছে।

কেমন হতে চলেছে খলনায়ক রিটার্নস-এর গল্প?

বলিপাড়া সূত্রে খবর, ‘খলনায়ক রিটার্নস’-এর চিত্রনাট্য তৈরি করা হচ্ছে বর্তমান প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখে। গল্পে রাম এবং বল্লুর চরিত্রের বয়স বাড়লেও, তাদের ভেতরের সেই পুরনো শত্রুতা ও বন্ধুত্বের টান বজায় থাকবে সমানে সমানে। সুভাষ ঘাই নিজেই এই ছবির প্রযোজনার দায়িত্বে থাকতে পারেন বলে খবর। জ্যাকি শ্রফ এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন, সঞ্জয়ের সঙ্গে কাজ করার জন্য তিনি সবসময় মুখিয়ে থাকেন। তাঁদের এই পুনর্মিলন স্রেফ একটা ছবির সিক্যুয়েল নয়, বরং বড়পর্দায় একটা নস্টালজিয়া ফিরে আসা।

রাম আর বল্লু তো ফিরছেন, কিন্তু ‘খলনায়ক’ ছবির আসল ইউএসপি অর্থাৎ গঙ্গাবাঈ ওরফে মাধুরী দীক্ষিত কি এই সিক্যুয়েলের অংশ হবেন? চোলি কে পিছে কিয়া হ্যায় গানের সেই মাদকতা কি আবার দেখা যাবে? এই নিয়ে অবশ্য এখনই খোলসা করেননি নির্মাতারা। তবে জ্যাকি আর সঞ্জয়ের এই জুটির কামব্যাক নিশ্চিত হতেই আশার আলো দেখছেন সিনেপ্রেমীরা। নব্বইয়ের দশকের অ্যাকশন ও ড্রামার সেই চেনা স্বাদ আধুনিক সিনে-দুনিয়ায় কতটা ধামাকা তৈরি করে, এখন সেটাই দেখার।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe