গণেশ চতুর্থীর দিনেই বড় চমক দিল ‘রামায়ণ’-এর নির্মাতারা। সোমবার ‘ওয়ার্ল্ড অফ রামায়ণ’-এর ইউটিউব চ্যানেল ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে ছবির নতুন পোস্টার। সেখানে রামের চরিত্রে রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় সাই পল্লবীকে নদীর ধারে বসে থাকতে দেখা যাচ্ছে। সীতার চুলে ফুল গুঁজে দিচ্ছেন রাম। পোস্টারের এই মায়াবী মুহূর্ত ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।

পোস্টার প্রকাশের পাশাপাশি ছবির মিউজিকেরও সামান্য ঝলক শেয়ার করেছেন নির্মাতারা। তাঁদের কথায়, এবার উদযাপন করা হোক রাম ও সীতার অমর বন্ধন।
এর আগে নির্মাতারা জানিয়েছিলেন, গণেশ চতুর্থী থেকেই শুরু হবে ‘রামায়ণ’-এর মিউজিক্যাল জার্নি। সেই ঘোষণার পর অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো এদিনই ছবির প্রথম গান প্রকাশ পাবে। কিন্তু আপাতত গান নয়, পোস্টারের সঙ্গে শুধু মিউজিকের এক ঝলকই সামনে এনেছেন তাঁরা। ফলে প্রথম গান শোনার জন্য দর্শকদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে।
নতুন পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা। কেউ লিখেছেন, পোস্টার দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। আবার কারও মতে, সাই পল্লবীকে যেন সাক্ষাৎ সীতার মতোই লাগছে। পোস্টারের স্বাভাবিক সৌন্দর্য এবং মিউজিকের আবহও প্রশংসা কুড়িয়েছে। অনেকেই জানিয়েছেন, এই মিউজিকের ঝলকই তাঁদের মন ছুঁয়ে গিয়েছে।
‘রামায়ণ’-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এআর রহমান। ছবির প্রথম গানের কথা লিখেছেন ড. কুমার বিশ্বাস। নির্মাতারা আগেই জানিয়েছেন, প্রথম গানটি শোনা যাবে শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিংয়ের কণ্ঠে। ফলে গানটি ঘিরে দর্শকদের উত্তেজনাও তুঙ্গে।
{{/usCountry}}‘রামায়ণ’-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এআর রহমান। ছবির প্রথম গানের কথা লিখেছেন ড. কুমার বিশ্বাস। নির্মাতারা আগেই জানিয়েছেন, প্রথম গানটি শোনা যাবে শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিংয়ের কণ্ঠে। ফলে গানটি ঘিরে দর্শকদের উত্তেজনাও তুঙ্গে।
{{/usCountry}}নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন নমিত মালহোত্রা। রণবীর কাপুর রামের চরিত্রে এবং সাই পল্লবী সীতার ভূমিকায় অভিনয় করছেন। লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে, অন্য দিকে যশকে দেখা যাবে রাবণের ভূমিকায়। ছবির ভিএফএক্সের দায়িত্বে রয়েছে DNEG এবং বিশ্বব্যাপী পরিবেশনার সঙ্গে যুক্ত রয়েছে Sony Pictures।
বিরাট বাজেট ও আন্তর্জাতিক মানের ভিএফএক্সের কারণে ‘রামায়ণ’-কে ভারতীয় সিনেমার অন্যতম বৃহৎ এবং এখনও পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ছবিগুলির একটি হিসেবে দেখা হচ্ছে। দীপাবলি যত এগিয়ে আসছে, নির্মাতারাও ধাপে ধাপে ছবির গান, পোস্টার এবং অন্যান্য ঝলক দর্শকদের সামনে আনছেন।