বহু প্রতীক্ষিত অপেক্ষার প্রহর শেষে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিচালক নিতেশ তিওয়ারির মেগা বাজেট আন্তর্জাতিক প্রজেক্ট ‘রামায়ণ’ (Ramayana)। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশের মতো প্রথম সারির তারকাদের সমন্বয়ে তৈরি ১,৬০০ কোটি টাকার (দুই পর্বের মোট বাজেট ৪০০০ কোটি) এই মহাকাব্যিক সিনেমাটি দীপাবলি উইকেন্ডের আগে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে তোলপাড়।

অ্যাডভান্স বুকিংয়ের সমস্ত রেকর্ড ভেঙে মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে বাজিমাত করেছে এই ছবি। তবে আয়ের নিরিখে প্রথম দিনে সেইভাবে কামাল করে দেখাতে পারলেন না রণবীর।
মুক্তির আগেই ২০০ কোটির অ্যাডভান্স বুকিং:
বিজয়া দশমীর দিন থেকেই ছবিটির অ্যাডভান্স বুকিং শুরু হয়েছিল। প্রদর্শক ও পরিবেশকদের মধ্যে কিছু অভ্যন্তরীণ মতপার্থক্য মিটে যাওয়ার পর হু হু করে বাড়ে টিকিট বিক্রি। প্রেক্ষাগৃহে আসার আগেই বিশ্বজুড়ে ২০০ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি হয়ে যায়। ভারতের বাজারে শুধুমাত্র অগ্রিম বুকিং থেকেই সংগৃহীত হয় ১২০ কোটি টাকা, যার মধ্যে প্রথম দিনের গ্রস কালেকশনই ছিল ৪৫ কোটি টাকা।
প্রথম দিনের নেট বক্স অফিস কালেকশন ( ₹৬৪.৮৫ কোটি):
বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ‘হাউসফুল’ শো দেখতে পাওয়া যায়। প্রথম দিনে ভারতে সবকটি ভাষা মিলিয়ে ছবিটির নেট (Net) আয় দাঁড়িয়েছে ৬৪.৮৫ কোটি টাকা।
হিন্দি ভার্সনে ছবিটি সবচেয়ে বেশি সাড়া ফেলেছে। তবে রাবণের চরিত্রে দক্ষিণী তারকা যশের উপস্থিতি সত্ত্বেও কন্নড় সংস্করণে ছবিটি ধীরগতিতে যাত্রা শুরু করে মাত্র ৭.২৫ কোটি টাকা ব্যবসা করেছে। তেলুগু সংস্করণে আয় বেশ ভালো হলেও তামিল ও মলয়ালম ভাষায় ব্যবসা গড়পড়তা।
{{/usCountry}}হিন্দি ভার্সনে ছবিটি সবচেয়ে বেশি সাড়া ফেলেছে। তবে রাবণের চরিত্রে দক্ষিণী তারকা যশের উপস্থিতি সত্ত্বেও কন্নড় সংস্করণে ছবিটি ধীরগতিতে যাত্রা শুরু করে মাত্র ৭.২৫ কোটি টাকা ব্যবসা করেছে। তেলুগু সংস্করণে আয় বেশ ভালো হলেও তামিল ও মলয়ালম ভাষায় ব্যবসা গড়পড়তা।
{{/usCountry}}পাঠান’-‘অ্যানিমেল’ পরাস্ত, লড়াইয়ে কার কার পেছনে?
প্রথম দিনের এই বিপুল আয়ের হাত ধরে ছবিটি সাম্প্রতিককালের বেশ কয়েকটি মেগাব্লকবাস্টারকে পেছনে ফেলে দিয়েছে। প্রথম দিনের উপার্জনে ‘রামায়ণ’ সহজেই হারিয়ে দিয়েছে ‘পাঠান’ (৫৭ কোটি), ‘অ্যানিমেল’ (৬৩ কোটি) এবং ‘দৃশ্যম ২’ (৬২ কোটি)-এর রেকর্ডকে।
তবে শাহরুখ খানের ‘জাওয়ান’ (৭৫ কোটি), 'ধুরন্ধর ২' (১০২ কোটি) এবং ২০২৩ সালের বিতর্কিত ‘আদিপুরুষ’ (৮৬.৭৫ কোটি)-এর প্রথম দিনের ব্যবসার রেকর্ড ভাঙতে ব্যর্থ এই ছবি। প্রভাসের আদিপুরুষের বিরুদ্ধে রামায়ণ বিকৃতির অভিযোগ উঠেছিল। ছবির নির্মাণশৈলী থেকে শুরু করে ভিএফএক্স সবকিছু নিয়েই উঠেছিল প্রশ্ন। তবে প্রথম দিন প্রভাসের স্টারডমের উপর ভিত্তি করেই ৮৬ কোটির বিপুল অঙ্ক কামিয়েছিল সেই ছবি। রণবীর সেই অরা (Aura)-কে ম্যাচ করতে ব্যর্থ।
দুই পর্বে নির্মিত রামায়ণ ক্যানভাস:
নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস, ডিএনইজি এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় নির্মিত এই রামায়ণ দু’টি পর্বে পরিকল্পিত। রণবীর কাপুর (রাম), সাই পল্লবী (সীতা), যশ (রাবণ), রবি দুবে (লক্ষ্মণ) এবং সানি দেওল (হনুমান) অভিনীত এই মেগা ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্ব প্রেক্ষাগৃহে রাজত্ব করছে, আর ছবির দ্বিতীয় পর্বটি ২০২৮ সালের দীপাবলিতে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।