গণেশ চতুর্থীতে হল শ্রী রামের জয়গান, রহমান-শ্রেয়া-অরিজিতের সুরে মাতল সকলে

গণেশ চতুর্থীর সকালেই রামায়ণ ছবি নির্মাতারা দর্শকদের জন্য এনেছিলেন বিরাট বড় চমক। ওয়ার্ল্ড অফ রামায়নের ইউটিউব চ্যানেল এবং ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছিল ছবির নতুন পোস্টার।

Published on: Sep 14, 2026, 19:15:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গণেশ চতুর্থীর সকালেই রামায়ণ ছবি নির্মাতারা দর্শকদের জন্য এনেছিলেন বিরাট বড় চমক। ওয়ার্ল্ড অফ রামায়নের ইউটিউব চ্যানেল এবং ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছিল ছবির নতুন পোস্টার। পোস্টারে শ্রীরামকে মা সীতার চুলে ফুল গুঁজে দিতে দেখা যায়। এবার একই দিনে প্রকাশ্যে আনা হল ছবির প্রথম গান।

গণেশ চতুর্থীতে হল শ্রী রামের জয়গান
গণেশ চতুর্থীতে হল শ্রী রামের জয়গান

রামায়ণ সিনেমার ‘জয় জয় রাম’ গানটি ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ দেখে ফেলেছেন। এআর রহমান, শ্রেয়া ঘোষাল এবং অরিজিতের গলায় গাওয়া এই গানের মধ্যে মিশে রয়েছে ভক্তি। গানের মধ্যে ফুটে উঠেছে রাম এবং সীতার জীবনের বেশ কিছু মুহূর্ত। তাঁদের প্রথম দর্শন থেকে শুরু করে বিয়ে, অনেক কিছুই ফুটে উঠেছে এই গানের মাধ্যমে।

আরও পড়ুন: 'নিজের ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম', মেঘা চরিত্রের জন্য কেন রাজি হন অনামিকা?

নির্মাতারা আগেই জানিয়ে দিয়েছিলেন, গণেশ চতুর্থী থেকেই ‘রামায়ণ’ ছবির মিউজিক্যাল জার্নি শুরু হবে। সেই ঘোষণা অনুযায়ী এই দিন মুক্তি পেল ছবির প্রথম গান। সিনেমার এই গান শুনে দর্শকরা যেন আর অপেক্ষা করতে পারছেন না ছবি মুক্তির। রণবীর কাপুরকে রামের চরিত্রে দেখার জন্য যেন আর তর সইছে না কারও।

নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন নমিত মালহোত্রা। রণবীর কাপুর আর সাই পল্লবী ছাড়া লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে, অন্য দিকে যশকে দেখা যাবে রাবণের ভূমিকায়। ছবির ভিএফএক্সের দায়িত্বে রয়েছে DNEG এবং বিশ্বব্যাপী পরিবেশনার সঙ্গে যুক্ত রয়েছে Sony Pictures।

আরও পড়ুন: 'বাঙালিকে যদি শিক্ষা রুচি খুইয়ে...', নাম না করেই সৌরভের সঞ্চালনাকে কটাক্ষ রূপালির

বিরাট বাজেট ও আন্তর্জাতিক মানের ভিএফএক্সের কারণে ‘রামায়ণ’-কে ভারতীয় সিনেমার অন্যতম বৃহৎ এবং এখনও পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ছবিগুলির একটি হিসেবে দেখা হচ্ছে। দীপাবলি যত এগিয়ে আসছে, নির্মাতারাও ধাপে ধাপে ছবির গান, পোস্টার এবং অন্যান্য ঝলক দর্শকদের সামনে আনছেন।