টানা ১৪ বছর ধরে সাফল্যের সাথে আয়োজন করার পর, চলতি বছরও কলকাতার সল্টলেক সেন্ট্রাল পার্কে পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম বিজয়া দশমী ও রাবণ দহন মহোৎসবের আয়োজন করতে চলেছে সল্টলেক সাংস্কৃতিক সংসদ (Salt Lake Sanskritik Sansad)। আর সেই অনুষ্ঠানেই যোগ দেবেন পর্দার ‘রাম’ রণবীর কাপুর। সোমবার বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘দশেরাও ভালো হবে। সল্টলকে সেন্ট্রাল পার্কে রামায়ণের অরিজিন্যাল টিম আসছে, রণবীর কাপুর থাকছেন’।
চলতি বছরের সামাজিক ও সাংস্কৃতিক এই অনুষ্ঠানের অফিশিয়াল থিম রাখা হয়েছে— ‘রামের অযোধ্যা’। আগামী ১৫ই অক্টোবর মহাধুমধামে শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে টানা ৬ দিনব্যাপী চলা এই জমকালো আয়োজনের মহাসমাপ্তি ঘটবে ২০শে অক্টোবর রাবণ দহন ও সামাজিক মিলনোৎসবের মধ্য দিয়ে।
মহোৎসবের মূল আকর্ষণ ও চোখধাঁধানো চমক:
প্রকাণ্ড শ্রী রাম মূর্তি ও ৬০ ফুটের রাবণ: সেন্ট্রাল পার্কের ময়দানে শোভা পাবে ভগবান শ্রী রামের সুবিশাল ও নান্দনিক মূর্তি। এর সাথে বিজয়া দশমীর সন্ধ্যায় অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে ৬ ফুট উঁচু বিশালাকার রাবণের পুতুল দহন সম্পন্ন হবে।
হাই-টেক ড্রোন লাইট শো: আকাশে আলোর জাদুতে ভক্ত ও দর্শনার্থীদের আপ্লুত করতে আয়োজন করা হয়েছে বিশেষ ড্রোন শোয়ের।
‘রামায়ণ’ সিনেমার তারকা ও ভিআইপি অতিথির উপস্থিতি: আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহোৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া তারকা আকর্ষণ হিসেবে যোগ দেবেন বহু প্রতীক্ষিত মেগা বাজেটের চলচ্চিত্র ‘রামায়ণ’-এর তারকারা। রণবীরের পাশাপাশি রামায়ণে লিড রোলে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার যশ (রাবণ), সাই পল্লবী (সীতা), হনুমান (সানি দেওল), রবি দুবে (লক্ষ্ণণ)।
সল্টলেক সাংস্কৃতিক সংসদের ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ললিত বেরিওয়ালের পরিচালনায় অনুষ্ঠিত এই সুবিশাল আয়োজনে প্রায় ৭০ লাখেরও বেশি মানুষের পদধূলি ও সমাগম ঘটবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
{{/usCountry}}সল্টলেক সাংস্কৃতিক সংসদের ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ললিত বেরিওয়ালের পরিচালনায় অনুষ্ঠিত এই সুবিশাল আয়োজনে প্রায় ৭০ লাখেরও বেশি মানুষের পদধূলি ও সমাগম ঘটবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
{{/usCountry}}