...
...
Next Story

ভারতের আগে আমেরিকায় রণবীরের রামায়ণের ট্রেলার মুক্তি, টিজারে VFX নিয়ে ট্রোলিং-এর জবাব মিলবে?

ভিএফএক্স ট্রোলিংয়ের কড়া জবাব দিতে তৈরি রণবীর কাপুরের ‘রামায়ণ’! অবশেষে ট্রেলারের মুক্তির তারিখ ঘোষণা, স্যান ডিয়েগো কমিক-কনে ইতিহাস গড়বে এই মেগা প্রজেক্ট।

Published on: Jul 11, 2026, 19:45:22 IST
Advertisement

বলিউড তথা ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম বহুল প্রতীক্ষিত এবং বিগ-বাজেট ছবি হতে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ (Ramayana)। রণবীর কাপুর (Ranbir Kapoor)-কে শ্রীরামের ভূমিকায় দেখার জন্য দর্শকেরা মুখিয়ে থাকলেও, ছবিটির প্রথম ঝলক মুক্তি পাওয়ার পর তার ভিজ্যুয়াল এফেক্টস (VFX) নিয়ে নেটপাড়ায় তীব্র সমালোচনা ও ট্রোলিংয়ের ঝড় উঠেছিল। তবে এবার সেই সমস্ত সমালোচনার মুখে ছাই দিয়ে ছবির নির্মাতারা এক মস্ত বড় ধামাকা করতে চলেছেন। অবশেষে অফিশিয়ালি ঘোষণা করা হলো ছবিটির মেগা থ্রিয়েট্রিক্যাল ট্রেলারের বিশ্বব্যাপী মুক্তির তারিখ।

ভারতের আগে আমেরিকায় রণবীরের রামায়ণের ট্রেলার মুক্তি, টিজারে VFX নিয়ে ট্রোলিং-এর জবাব মিলবে?
ভারতের আগে আমেরিকায় রণবীরের রামায়ণের ট্রেলার মুক্তি, টিজারে VFX নিয়ে ট্রোলিং-এর জবাব মিলবে?

আগের কিছু রিপোর্টে ট্রেলারটি ১৮ই জুলাই আসার কথা বলা হলেও, শনিবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নির্মাতারা জানিয়ে দিলেন যে আগামী ২৪শে জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ’-এর ট্রেলার।

‘ভারত থেকে বিশ্বমঞ্চে’— ট্রেলার নিয়ে অফিশিয়াল বার্তা

শনিবার ছবির ট্রেলার মুক্তির তারিখ ঘোষণা করে নির্মাতাদের তরফ থেকে এক আবেগঘন ও গর্বের বার্তা শেয়ার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, ভারত থেকে বিশ্বমঞ্চে। হাজার হাজার বছর ধরে রামায়ণ ধর্ম, মর্যাদা, সাহস এবং সহানুভূতির শাশ্বত আদর্শের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। এবার এটি এক নতুন যাত্রা শুরু করছে। ভারতের অন্যতম শ্রেষ্ঠ এই মহাকাব্যকে বিশ্বের দরবারে এমন এক স্কেলে উপস্থাপন করা হচ্ছে, যা ভারতীয় সিনেমায় আগে কখনও চেষ্টা করা হয়নি। আগামী ২৪শে জুলাই বিশ্বজুড়ে প্রিমিয়ার হতে চলেছে ‘রামায়ণ’ ট্রেলারের।'

আসন্ন দীপাবলিতে ছবিটির প্রথম পার্ট রিলিজ হওয়ার আগে এই ট্রেলারটি ছবির বিশালতা, গল্প বলার ধরণ এবং ভিএফএক্স-এর মানকে আরও নিখুঁতভাবে তুলে ধরবে বলে মনে করা হচ্ছে।

বিশ্বমঞ্চে ভারতের মহাকাব্যকে তুলে ধরার অংশ হিসেবে স্যান ডিয়েগো কমিক-কন (SDCC) ২০২৬-এ রাজকীয় আত্মপ্রকাশ করতে চলেছে ‘রামায়ণ’। আগামী ২৩শে জুলাই, ২০২৬ (ভারতীয় সময় অনুযায়ী ২৪শে জুলাই ভোর ৩:১৫ মিনিটে) কমিক-কনের দ্বিতীয় বৃহত্তম ভেন্যু ‘বলরুম ২০’-তে (আসন সংখ্যা প্রায় ৪,৮০০) একটি বিশেষ প্যানেল অনুষ্ঠিত হবে।

এই আন্তর্জাতিক মঞ্চে সশরীরে উপস্থিত থাকবেন ছবির প্রযোজক নমিত মালহোত্রা, পরিচালক নীতেশ তিওয়ারি, শ্রীরামের চরিত্রের রণবীর কাপুর এবং রাবণের চরিত্রের দক্ষিণী সুপারস্টার যশ। কমিক-কনের অফিশিয়াল লিস্টিংয়ে ছবিটিকে বর্ণনা করা হয়েছে— ‘দেবতা ও রাজাদের যুগে, যখন পৃথিবীর ভাগ্য পেন্ডুলামের মতো ঝুলছে, তখন কর্তব্য, ত্যাগ ও কল্যাণে ব্রতী এক যুবরাজ রাম-কে মুখোমুখি হতে হবে অহংকার ও প্রতিশোধে মত্ত এক অমর শাসক রাবণের, যে সমগ্র ব্রহ্মাণ্ডকে চূর্ণ করার ক্ষমতা রাখে।’

১৮টি শহরের ৪০০ স্কুলে অভিনব প্রচার অভিযান

কিশোর ও তরুণ প্রজন্মের মনে রামায়ণের আদর্শকে ছড়িয়ে দিতে গত ৯ই জুলাই থেকে নির্মাতারা ভারতের ১৮টি শহরের ৪০০টিরও বেশি স্কুলে এক বিশাল প্রচার অভিযান শুরু করেছেন। এই ক্যাম্পেইনের মূল থিম রাখা হয়েছে ‘হামারা সত্য, হামারা ইতিহাস’ (আমাদের সত্য, আমাদের ইতিহাস)।

এর অধীনে প্রায় ৫ লক্ষাধিক পড়ুয়া ড্রয়িং কম্পিটিশন, কুইজ এবং বিভিন্ন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির মাধ্যমে রামের বীরত্ব, কর্তব্যবোধ এবং ভালোবাসার গল্পের সাথে পরিচিত হতে পারবে। নির্মাতারা জানান, তাঁরা চান শিশুরা রামায়ণকে কেবলই কোনো প্রাচীন পৌরাণিক গল্প হিসেবে না দেখে, জীবনের সঠিক মূল্যবোধের গল্প হিসেবে অনুভব করুক।

দুই খণ্ডে মুক্তি পাবে সিনেমা

নমিত মালহোত্রার ‘প্রাইম ফোকাস স্টুডিওজ’ এবং যশের ‘মনস্টার মাইন্ড ক্রিয়েশনস’-এর যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিটিতে রণবীর কাপুর, সাই পল্লবী (সীতা) এবং যশ (রাবণ) ছাড়াও অভিনয় করছেন সানি দেওল, রবি দুবে (লক্ষ্মণ) এবং রকুল প্রীত সিংয়ের মতো তারকারা।

পরিচালক নীতেশ তিওয়ারি পুরো ছবিটিকে দুটি খণ্ডে ভাগ করেছেন। যার মধ্যে প্রথম পার্টটি ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পার্টটি ২০২৭ সালের দীপাবলিতে সিনেমা হলে ধামাকা করতে আসছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe