টলিউডের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র অন্দরমহলের সমীকরণ এবং প্রতিযোগীদের পারফরম্যান্স নিয়ে দর্শকদের পাশাপাশি ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যেও উত্তেজনার পারদ তুঙ্গে। এবার এই শোয়ের অন্যতম দুই চর্চিত প্রতিযোগী সৌরভ দাস এবং রাজবীর-কে নিয়ে একটি দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন প্রযোজক রানা সরকার । ১০ বছর আগের সৌরভের সঙ্গে বর্তমানের রাজবীরের অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন প্রযোজক। শুধু তাই নয়, বিগ বসের ফাইনালের লড়াই কাদের মধ্যে হতে চলেছে, তা নিয়েও বড়সড় ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। আর রানা সরকারের সেই পোস্ট নজর এড়ায়নি সৌরভ-পত্নী অভিনেত্রী দর্শনা বণিক এর!

১০ বছর আগের সৌরভের সঙ্গে রাজবীরের কী মিল খুঁজে পেলেন রানা সরকার?
সোশাল মিডিয়ায় রানা সরকার লেখেন, আজ দর্শকরা যে কারণে রাজবীরকে এত ভালোবাসছেন, ১০ বছর আগে সৌরভ দাসও ঠিক তেমনই ছিলেন। রাজবীরকে দেখে নিজের পরিচিত ‘ছোটবেলার’ সৌরভের কথাই মনে পড়ে যাচ্ছে প্রযোজকের।
পোস্টে সৌরভের ভূয়সী প্রশংসা করে রানা সরকার লেখেন, ‘এখনো সৌরভ খুব ভালো মনের মানুষ, বহুমুখী প্রতিভার অধিকারী, দারুণ অভিনেতা ও সবার বন্ধু। আজকের রাজবীরের সঙ্গে যদি পরিপক্বতা, অভিজ্ঞতা, বুদ্ধি, ভদ্রতা যোগ করা হয়— তাহলে সেটা সৌরভ দাস হবে।’
ফাইনাল নিয়ে প্রযোজকের ভবিষ্যদ্বাণী, ভালোবাসা জানালেন দর্শনা বণিক:
শুধু দুই প্রতিযোগীর তুলনা টেনেই থেমে থাকেননি রানা সরকার, বরং বিগ বসের এই সিজনের সেরা পারফর্মার হিসেবে সৌরভ দাসকেই বেছে নিয়েছেন তিনি। প্রযোজকের কথায়: সামগ্রিকভাবে বিচার করলে সৌরভই এই বিগ বসের সবচেয়ে ভালো পারফর্মার।
এই গেমে শেষ পর্যন্ত ‘সৌরভ বনাম রাজবীর’-এর মধ্যে কেউ একজন জিতলে তিনি মোটেই অবাক হবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রানা সরকার।
{{/usCountry}}এই গেমে শেষ পর্যন্ত ‘সৌরভ বনাম রাজবীর’-এর মধ্যে কেউ একজন জিতলে তিনি মোটেই অবাক হবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রানা সরকার।
{{/usCountry}}অন্যদিকে, স্বামীর কাজের এবং ব্যক্তিত্বের এমন অকুণ্ঠ প্রশংসা দেখে আপ্লুত অভিনেত্রী দর্শনা বণিক। রানা সরকারের এই পোস্ট নিজের ফেসবুকের দেওয়ালে শেয়ার করে ভালোবাসার ইমোজি জুড়েছেন দর্শনা বণিক।
যদিও পোস্টের কমেন্ট বক্সে নানা মুনির নানা মত। রিয়ালিটি শো বিশেষত বিগ বসের ইতিহাসে ওয়াইল্ড কার্ড প্রতিযোগির হাতে ট্রফি উঠেছে এমনটা ঘটেনি বললেই চলে। কেবলমাত্র এলভিশ যাদব বিগ বস ওটিটি সিজন ২-এর ট্রফি জিতে ছিলেন ওয়াল্ড কার্ড প্রতিযোগী হওয়া সত্ত্বেও।
সৌরভ ও রাজবীর দুজনেই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী। বিশেষত, সৌরভ দাস তো প্রায় ৫০ দিন পর বিগ বসের ঘরে পা রেখেছেন। শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিগ বস বাংলার ট্রফি? সেটা জানতে অপেক্ষা আর মাত্র ক'টা দিনের।
ABOUT THE AUTHOR
প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।