বক্স অফিসে জিৎ কামব্যাক করেছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ দিয়ে। দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছে এই ছবি। পথিকৃৎ বসু পরিচালিত এবং 'নন্দী মুভিজ' ও 'জিৎজ ফিল্মওয়ার্কস' প্রযোজিত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর বক্স অফিস আয়ও নেহাত মন্দ নয়। আর এতদিন জিতের ‘সমালোচনা করা’ প্রযোজক রাণা সরকার এবার পোস্ট করলেন অভিনেতার হয়ে।

রাণা লেখেন, ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত‘ বক্সঅফিসে যথেষ্ট ভালো করেছে। হ্যাঁ মানছি একজন সুপারস্টারের সিনেমা হিসেবে আরও বেশি ব্যবসা হওয়া উচিত ছিল। কিন্তু সেটা হয়নি তার দোষ সিনেমার বা সুপারস্টারের না।’
‘বহুদিন পর জিৎ-এর একটা সিনেমা ২.৫ কোটির বেশি ব্যবসা করলো বক্সঅফিসে এবং সিনেমাটা OTT/টিভি চ্যানেলেও দেখা যাবে, যেগুলো বিগত ৩-৪ টে সিনেমার ক্ষেত্রে হয়নি। আমার ধারণা এবার জিৎ-এর কামব্যাক হওয়ার পর পরবর্তী যে সিনেমা আসবে সেটা অবশ্যই আরও বেশি ব্যবসা করবে। আমরা অপেক্ষা করব পরবর্তী সিনেমার জন্য।’, আরও লেখেন রাণা নিজের পোস্টে।
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এ বিভিন্ন ভূমিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী, চন্দন সেন, কৌশিক সেন, লোকনাথ দে, সুপ্রভাত দাস, দেবপ্রিয় মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, দুর্বার শর্মা। ছবিতে বিভিন্ন লুকে ধরা দিয়েছেন জিৎ। তাঁর অ্যাকশন, ডায়লগ ডেলিভারি, সবই এই ছবিকে নিয়ে গিয়েছে এক আলাদা উচ্চতায়। এমনকী বহু দক্ষিণী ছবিকে মাত দেওয়ার ক্ষমতা রাখে এটি। স্বাধীন ভারতে প্রশাসন ও সরকারি দুর্নীতি ক্রমশ যেভাবে সমাজের ভেতরে ঢুকে দেশকে ঝাঁঝরা করে দিয়েছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা রয়েছে ছবি জুড়ে।
শেষের দিকে এসে হল পেতে বেশ সমস্যা হয়েছে জিতের। কারণ ‘টক্সিক’ প্রাইম টাইমে সব হল দখল করেছে। এর আগে জিতের ছবির মুখোমুখি ছিল আওয়ারাপন ২ ও বাটোয়ারা ১৯৪৭। তবে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই শো বাড়াতে বাধ্য হয়েছেন হল মালিকরা। কদিন আগে জিতের সমর্থনে এগিয়ে এসেছেন দেব-ও। নিজের বাবা-মাকে সঙ্গে নিয়ে স্পেশাল স্ক্রিনিংয়ে জিতের পাশে বসে ছবি দেখেছেন। নিজের ভক্তদের অনুরোধ করেছেন যেন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ নিয়ে কোনো নেতিবাচক পোস্ট না করা হয়। আর সব মিলিয়ে জিতের ছবি ঘিরে বেশ ইতিবাচক আবহ।
{{/usCountry}}শেষের দিকে এসে হল পেতে বেশ সমস্যা হয়েছে জিতের। কারণ ‘টক্সিক’ প্রাইম টাইমে সব হল দখল করেছে। এর আগে জিতের ছবির মুখোমুখি ছিল আওয়ারাপন ২ ও বাটোয়ারা ১৯৪৭। তবে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই শো বাড়াতে বাধ্য হয়েছেন হল মালিকরা। কদিন আগে জিতের সমর্থনে এগিয়ে এসেছেন দেব-ও। নিজের বাবা-মাকে সঙ্গে নিয়ে স্পেশাল স্ক্রিনিংয়ে জিতের পাশে বসে ছবি দেখেছেন। নিজের ভক্তদের অনুরোধ করেছেন যেন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ নিয়ে কোনো নেতিবাচক পোস্ট না করা হয়। আর সব মিলিয়ে জিতের ছবি ঘিরে বেশ ইতিবাচক আবহ।
{{/usCountry}}