২৪ জুলাই মুক্তি পেতে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ: পার্ট ১'-এর ট্রেলার। তার আগে শনিবার দিল্লির প্রগতি ময়দানে বিশেষ আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয় ট্রেলারের এক্সক্লুসিভ স্ক্রিনিং। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির মুখ্য অভিনেতা রণবীর কাপুর-সহ গোটা তারকাবাহিনী।

মঞ্চে উঠে প্রথমেই 'জয় শ্রী রাম' ধ্বনি দেন রণবীর। এরপর চোখে কালো চশমা পরার কারণ ব্যাখ্যা করে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি, কারণ আমি কালো চশমা পরে এসেছি। আমার চোখে সংক্রমণ হয়েছে। তবে এই শুভ দিনে আমার হৃদয়ে শুধুই ভালোবাসা রয়েছে। তাই আমাকে ক্ষমা করবেন।’
সম্প্রতি খবর প্রকাশ্যে আসে যে, মেয়ে রাহার কাছ থেকেই কনজাঙ্কটিভাইটিসে (চোখ ওঠা) আক্রান্ত হয়েছেন রণবীর। তা সত্ত্বেও প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি ট্রেলার স্ক্রিনিং অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানে রণবীর বিশেষভাবে সম্মান জানান রামানন্দ সাগরের জনপ্রিয় ধারাবাহিকে শ্রীরামের চরিত্রে অভিনয় করা প্রবীণ অভিনেতা অরুণ গোভিলকে। প্রথমে তাঁকে দাঁড়াতে বললেও পরে নিজেই অনুরোধ করেন বসে থাকতে।
রণবীর বলেন, ‘আপনি যে নিষ্ঠা, সৌন্দর্য এবং মর্যাদার সঙ্গে এত বছর ধরে এই চরিত্রটিকে জীবন্ত রেখেছেন, তা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আমি যদি আপনার অভিনয়ের সামান্য অংশও পর্দায় তুলে ধরতে পারি, তাহলেই মনে করব আমার পরিশ্রম সার্থক হয়েছে।’ রণবীরের এই বক্তব্য শুনে হাসিমুখে প্রতিক্রিয়া জানান অরুণ গোভিল।
উল্লেখ্য, 'রামায়ণ'-এর একাধিক সংস্করণ তৈরি হলেও রামানন্দ সাগরের ধারাবাহিকে অরুণ গোভিলের শ্রীরাম চরিত্র আজও দর্শকদের কাছে আইকনিক। তাই বড় পর্দায় সেই চরিত্রে অভিনয় করতে গিয়ে রণবীর কাপুরের সামনে যে বড় চ্যালেঞ্জ রয়েছে, তা বলাই বাহুল্য। এখন দর্শকদের নজর, তিনি কতটা সফলভাবে সেই প্রত্যাশা পূরণ করতে পারেন।
{{/usCountry}}উল্লেখ্য, 'রামায়ণ'-এর একাধিক সংস্করণ তৈরি হলেও রামানন্দ সাগরের ধারাবাহিকে অরুণ গোভিলের শ্রীরাম চরিত্র আজও দর্শকদের কাছে আইকনিক। তাই বড় পর্দায় সেই চরিত্রে অভিনয় করতে গিয়ে রণবীর কাপুরের সামনে যে বড় চ্যালেঞ্জ রয়েছে, তা বলাই বাহুল্য। এখন দর্শকদের নজর, তিনি কতটা সফলভাবে সেই প্রত্যাশা পূরণ করতে পারেন।
{{/usCountry}}