যখন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ 'আজব প্রেম কি গজব কাহানি' ছবির শুটিং করছিলেন, তখন তাদের মধ্যে প্রেমের গুজব বলিউডের আনাচে-কানাচে। যদিও সেই সময় দুজনেই ভিন্ন ভিন্ন সঙ্গীর সঙ্গে সম্পর্কে ছিলেন। রণবীর প্রেম করছিলেন ক্যাটরিনা কাইফের সঙ্গে, আর ক্যাটরিনা সম্পর্কে ছিলেন সলমন খানের সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে, দর্শন জরিওয়ালা 'আজব প্রেম কি গজব কাহানি' সেটে ক্যাটরিনা আর রণবীরের সম্পর্ক কেমন ছিল তা নিয়ে কথা বলেছেন।

সিদ্ধার্থ কাননের সঙ্গে কথোপকথনে দর্শনকে প্রশ্ন করা হয়েছিল, একই ছবিতে রণবীর-ক্যাটরিনা যখন কাজ করছিলেন এবং তাঁদের রোম্যান্সের খবর ছড়াচ্ছিল, ঠিক সেই সময় সলমন খানও ছবিতে ক্যামিও করতে এসেছিলেন। তখন সেটে তিনি কী দেখেছিলেন?
রণবীর-ক্যাটরিনার কেমিস্ট্রি নিয়ে কী বললেন দর্শন?
দর্শন জানান, একজন অভিনেতা তাঁর অভিনয়ের উপকরণ অনেক সময় নিজের জীবন এবং আশপাশের অভিজ্ঞতা থেকেই সংগ্রহ করেন। তাঁর কথায়, পর্দায় রণবীর ও ক্যাটরিনার যে কেমিস্ট্রি দেখা গিয়েছিল, সেটি যে বাস্তব অভিজ্ঞতা থেকেও এসেছে, তা অস্বীকার করার কারণ নেই। সেটে উপস্থিত সকলেই তাঁদের সেই কেমিস্ট্রি দেখতে পেতেন বলেও ইঙ্গিত দেন অভিনেতা।
সলমনের ক্যামিও নিয়ে কী বললেন?
ছবিতে সলমন খানের অতিথি উপস্থিতি নিয়ে দর্শন জানান, পরিচালক রাজকুমার সন্তোষীই সলমনকে গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য অনুরোধ করেছিলেন। তবে সেই সময় সেটে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা তাঁর জানা নেই। দর্শনের মতে, ছবির কাস্টিং বেশ ভালোভাবেই করেছিলেন সন্তোষী।
তিন তারকা একই সময়ে সেটে থাকলে কোনও অস্বস্তিকর পরিস্থিতি বা ইনসিকিউরিটি তৈরি হয়েছিল কি না, এমন প্রশ্নের উত্তরে দর্শন জানান, সেটে তখন অনেক মানুষ থাকতেন। ফলে এমন কোনও নির্দিষ্ট ঘটনা তাঁর নজরে পড়েনি।
{{/usCountry}}তিন তারকা একই সময়ে সেটে থাকলে কোনও অস্বস্তিকর পরিস্থিতি বা ইনসিকিউরিটি তৈরি হয়েছিল কি না, এমন প্রশ্নের উত্তরে দর্শন জানান, সেটে তখন অনেক মানুষ থাকতেন। ফলে এমন কোনও নির্দিষ্ট ঘটনা তাঁর নজরে পড়েনি।
{{/usCountry}}ক্যাটরিনার হিন্দি উচ্চারণ নিয়ে মজার ঘটনা
ক্যাটরিনার হিন্দি উচ্চারণ নিয়েও একটি মজার ঘটনা শেয়ার করেন দর্শন। তাঁর দাবি, শ্যুটিংয়ের সময় ক্যাটরিনা ‘প্রেম’ শব্দটি ঠিকমতো উচ্চারণ করতে পারতেন না এবং ‘ফ্রেম’ বলে ফেলতেন। তা নিয়ে সেটে সবাই হাসাহাসি করতেন। তবে ক্যাটরিনা বিষয়টি খুব একটা খারাপভাবে নিতেন না। এমনকী রণবীরও নাকি তাঁর উচ্চারণ নিয়ে মজা করতেন।
‘অজব প্রেম কি গজব কাহানি’ পরিচালনা করেছিলেন রাজকুমার সন্তোষী। ছবির মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। মুক্তির পর ছবিটি দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পায় এবং বক্স অফিসেও সফল হয়। আর ছবির শ্যুটিংয়ের সময় থেকেই রণবীর-ক্যাটরিনার সম্পর্ক নিয়ে বলিউডে জোর জল্পনা শুরু হয়েছিল। পরবর্তীতে একে-অপরকে ডেটও করেছিলেন দুজন।