...
...
Next Story

বক্স অফিসে ঝড় তুলতে তৈরি 'রামায়ণ', মুক্তির আগেই ৬২ কোটি পকেটে রণবীরের ছবির

নীতিশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত চলচ্চিত্র রামায়ণ: পার্ট ওয়ান আগামী ৫ নভেম্বর, ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘রাম’ রণবীরকে নিয়ে ভক্তরা খুবই উচ্ছ্বসিত, যার ছাপ ইতিমধ্যেই পড়েছে বক্স অফিসে। বিশেষ করে হিন্দি ভাষায় ছবিটি অসাধারণ ব্যবসা করছে।

Published on: Nov 3, 2026, 11:40:41 IST
Advertisement

রণবীর কাপুরের 'রামায়ণ' ঘিরে দর্শকদের উন্মাদনা যে তুঙ্গে, তা মুক্তির আগেই স্পষ্ট হয়ে গেল। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির অগ্রিম টিকিট বিক্রিতে নজরকাড়া সাফল্য। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ছবিটির ১৫.৫৮ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। ব্লক করা আসন বাদ দিলে টিকিট বিক্রির সংখ্যা ১১.৭৫ লক্ষ। সব মিলিয়ে অগ্রিম বুকিং থেকে ছবির আয় ৬২.৬৩ কোটি টাকা। ব্লক করা আসন বাদ দিলে এই অঙ্ক ৪৮.৮৪ কোটি টাকা।

রামায়ণ অ্যাডভান্সড বুকিং। (IMDb)
রামায়ণ অ্যাডভান্সড বুকিং। (IMDb)

হিন্দি ভাষাতেই সবচেয়ে বেশি ব্যবসা

অগ্রিম বুকিংয়ের নিরিখে আপাতত সবচেয়ে এগিয়ে হিন্দি সংস্করণ। পাশাপাশি কন্নড় এবং তেলুগু ভাষাতেও ভালো সাড়া মিলছে। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও ছবিটি ইতিমধ্যেই ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে বলে দাবি করা হচ্ছে।

কারা রয়েছেন ছবিতে?

নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির প্রযোজক নমিত মালহোত্রা। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন যশ। ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, লক্ষ্মণ হিসেবে রবি দুবে এবং হনুমানের ভূমিকায় সানি দেওল অভিনয় করছেন। দুটি পর্বে তৈরি হচ্ছে এই মহাকাব্যিক ছবি। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তির পরিকল্পনা রয়েছে। বিদেশে ইংরেজি সংস্করণেও মুক্তি পাবে ছবিটি।

দুই পর্বের বাজেট ৪০০০ কোটি!

ছবির বাজেট নিয়েও ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এক পডকাস্টে প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছিলেন, 'রামায়ণ'-এর দুই পর্ব মিলিয়ে বাজেট প্রায় ৪০০০ কোটি টাকা। সেই হিসেবেই এটি ভারতীয় সিনেমার অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট। ফলে বক্স অফিসে ছবিটির সাফল্য নিয়েও প্রত্যাশা অনেক বেশি।

এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, প্রথমে রামের চরিত্রে অভিনয় করতে তিনি খুব একটা প্রস্তুত ছিলেন না। কিন্তু মেয়ে রাহার জন্মের পর তাঁর ভাবনায় পরিবর্তন আসে। অভিনেতার মনে হয়েছিল, এমন একটি চরিত্রে অভিনয় করা তাঁর জীবনের বড় সুযোগ। রাহার জন্মকে তিনি জীবনের অন্যতম সুন্দর সমাপতন বলেও উল্লেখ করেছিলেন। এবার বড় পর্দায় রণবীরকে রামের অবতারে দেখার অপেক্ষায় অনুরাগীরা।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks