রণবীর কাপুরের 'রামায়ণ' বর্তমানে ভারতীয় সিনেমার অন্যতম আলোচিত ও বড় বাজেটের ছবি। পরিচালক নীতেশ তিওয়ারির এই মেগা প্রোজেক্টে বলিউড, দক্ষিণী সিনেমা এবং টেলিভিশন জগতের একাধিক জনপ্রিয় তারকাকে দেখা যাবে। বিশেষ করে রাবণের চরিত্রে কেজিএফ তারকা যশকে দেখার জন্য দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

সম্প্রতি IGN-কে দেওয়া এক সাক্ষাৎকারে নীতেশ তিওয়ারি জানান, 'রামায়ণ: পার্ট ১' এমন এক জায়গায় শেষ হবে, যাকে সিনেমার ভাষায় 'ক্লিফহ্যাঙ্গার' বলা হয়। তাঁর কথায়, প্রথম অংশের সমাপ্তি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে সিনেমা হল থেকে বেরিয়েই দর্শক দ্বিতীয় ভাগ দেখার অপেক্ষায় থাকেন।
পরিচালকের মতে, রামায়ণের মতো বিশাল কাহিনি একটিমাত্র ছবিতে তুলে ধরা সম্ভব নয়। তাই গল্পকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম অংশে গল্পের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি দেখানো হবে, আর বাকি অংশ দ্বিতীয় ছবিতে তুলে ধরা হবে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বিভিন্ন তত্ত্ব অনুযায়ী, প্রথম ভাগে রামের শৈশব থেকে সীতার সঙ্গে বিয়ে, অযোধ্যায় রাজ্যাভিষেক, বনবাস এবং সীতাহরণ পর্যন্ত ঘটনাগুলি দেখানো হতে পারে। অন্যদিকে দ্বিতীয় ভাগে হনুমানের সঙ্গে রামের সাক্ষাৎ, সুগ্রীব ও বানরসেনা, রাবণের রাজ্য ও পরিবার এবং লঙ্কার মহাযুদ্ধ তুলে ধরা হতে পারে।
এরই মধ্যে ছবির একটি বিশেষ প্রদর্শনীতে কিছু সংবাদমাধ্যম ও আমন্ত্রিত অতিথিদের ট্রেলার দেখানো হয়েছে। পরে সেই ট্রেলারের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। বিশেষ করে রাবণের চরিত্রে যশের লুক নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ট্রেলার লিক হওয়ার পর অনেকেই নির্মাতাদের দ্রুত অফিসিয়াল ট্রেলার প্রকাশের অনুরোধ জানিয়েছেন। জানা গিয়েছিল, ট্রেলারটি ২৪ জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে।
{{/usCountry}}এরই মধ্যে ছবির একটি বিশেষ প্রদর্শনীতে কিছু সংবাদমাধ্যম ও আমন্ত্রিত অতিথিদের ট্রেলার দেখানো হয়েছে। পরে সেই ট্রেলারের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। বিশেষ করে রাবণের চরিত্রে যশের লুক নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ট্রেলার লিক হওয়ার পর অনেকেই নির্মাতাদের দ্রুত অফিসিয়াল ট্রেলার প্রকাশের অনুরোধ জানিয়েছেন। জানা গিয়েছিল, ট্রেলারটি ২৪ জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে।
{{/usCountry}}দুই ভাগে নির্মিত এই ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সানি দেওল, রবি দুবে, রকুলপ্রীত সিং, অরুণ গোভিল, কুণাল কাপুর, লারা দত্ত, শিবা চাড্ডা এবং বিবেক ওবেরয়। ছবির প্রথম অংশ দীপাবলি ২০২৬-এ মুক্তি পাবে, আর দ্বিতীয় অংশের জন্য অপেক্ষা করতে হবে দীপাবলি ২০২৭ পর্যন্ত।