অবশেষে ঘোষণা ‘রামায়ণ’ ছবির মুক্তির তারিখ, এই দিনটি কেন বিশেষ রণবীরের কাছে?
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ ছবি ট্রেলার। ট্রেলার দেখার পর থেকেই এই ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়া হয়েছে উত্তাল। কখনও সীতার কাস্টিং নিয়ে, কখনও আবার লারা দত্তর শাড়ি নিয়ে চলেছে চুলচেরা বিশ্লেষণ। এই সব কিছুর মধ্যেই এবার ঘোষণা হল ছবি মুক্তির তারিখ।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবি ট্রেলার। ট্রেলার দেখার পর থেকেই এই ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়া হয়েছে উত্তাল। কখনও সীতার কাস্টিং নিয়ে, কখনও আবার লারা দত্তর শাড়ি নিয়ে চলেছে চুলচেরা বিশ্লেষণ। এই সব কিছুর মধ্যেই এবার ঘোষণা হল ছবি মুক্তির তারিখ।
অবশেষে ঘোষণা ‘রামায়ণ’ ছবির মুক্তির তারিখ
মোট দুটি পর্বে মুক্তি পাবে ‘রামায়ণ’। প্রথম পর্বটি যে ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে সে কথা আগেই বলেছিলেন পরিচালক। সেই কথা রেখেই এবার ঘোষণা হলো মুক্তির তারিখ। ২০২৬ সালের ৬ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি। তবে এই দিনটি আরও একটি কারণে ভীষণ স্পেশাল, সেটা হল এই দিনেই রণবীরের একমাত্র কন্যা সন্তানের জন্মদিন।
২০২২ সালের ৬ নভেম্বর জন্ম হয় রাহার। এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্যই বড়পর্দায় রামায়ণ ছবি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। এই বছর এটাই রণবীরের মেয়ের জন্মদিনের উপহার হতে চলেছে। মেয়ের জন্মদিনেই রাম অবতারের আত্মপ্রকাশ করবেন অভিনেতা।
প্রসঙ্গত, রামায়ণ ছবির প্রথম পর্বে রাম রাবণের যুদ্ধ দেখানো হবে না বলেই জানিয়েছেন পরিচালক। প্রথম পর্বে রামের ছোটবেলা থেকে বিয়ে পর্যন্ত দেখানো হবে এবং দ্বিতীয় পর্বে দেখানো হবে বাকিটা। তবে ট্রেলারে হনুমানের উপস্থিতি না থাকার কারণে কিছুটা মন ভেঙ্গেছে দর্শকদের।
দুই পর্বে তৈরি হতে চলা এই মহাকাব্যিক সিনেমায় নক্ষত্রখচিত তারকাদের সমাগম ঘটেছে। ছবিতে ভগবান রামের ভূমিকায় রণবীর কাপুর, দেবী সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন দক্ষিণী সুপারস্টার যশ।
এছাড়াও হনুমানের চরিত্রে সানি দেওল, লক্ষ্ণণের ভূমিকায় রবি দুবে থাকছেন। এছাড়াও দেখা মিলবে রাকুল প্রীত সিং, লারা দত্ত, অরুণ গোভিল, বিবেক ওবেরয়, কুণাল কাপুর প্রমুখদের।
Home/Entertainment/অবশেষে ঘোষণা ‘রামায়ণ’ ছবির মুক্তির তারিখ, এই দিনটি কেন বিশেষ রণবীরের কাছে?