...
...
Next Story

‘বলিউড’ শব্দটি পছন্দ নয় রণবীরের, নিজেকে কী বলে পরিচয় দিলেন পশ্চিমী সংবাদ মাধ্যমের কাছে?

হিন্দি সিনেমা অথবা কোন কোন সময় সমগ্র ভারতীয় সিনেমাকে বোঝাতে বলিউড শব্দটি ব্যবহার করা হয়। কিন্তু নিজেকে বলিউডের অভিনেতা বলে পরিচয় দিতে একেবারেই পছন্দ করেন না রণবীর কাপুর।

Published on: Nov 3, 2026, 15:32:10 IST
Advertisement

হিন্দি সিনেমা অথবা কোনও কোনও সময় সমগ্র ভারতীয় সিনেমাকে বোঝাতে ‘বলিউড’ শব্দটি ব্যবহার করা হয়। কিন্তু নিজেকে বলিউডের অভিনেতা বলে পরিচয় দিতে একেবারেই পছন্দ করেন না রণবীর কাপুর। সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর জানান, তিনি ‘বলিউড’ শব্দটি একেবারেই পছন্দ করেন না। বরং একজন বলিউড তারকা হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার থেকে তিনি একজন ভারতীয় অভিনেতা হিসেবে নিজেকে পরিচয় দিতে অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করেন।

‘বলিউড’ শব্দটি পছন্দ নয় রণবীরের
‘বলিউড’ শব্দটি পছন্দ নয় রণবীরের

সম্প্রতি রণবীর তাঁর আসন্ন ছবি ‘রামায়ণ’ সিনেমার প্রচার করতে লন্ডনে গিয়েছিলেন। যেখানে উপস্থিত ছিলেন সাই পল্লবী এবং যশও। অনুষ্ঠানে আইটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে সঞ্চালক তাঁকে জিজ্ঞাসা করেন যে ভারতীয় চলচ্চিত্রকে বোঝাতে ব্যবহৃত ‘বলিউড’ নামক শব্দটির ব্যবহার তিনি কেন পছন্দ করেন না। উত্তরে রণবীর বলেন, ‘আমার মনে হয়, এটি হলিউডের অনুকরণে ব্যবহৃত একটি শব্দ মাত্র। কারণ সেই সময় এটি ছিল বোম্বে, তাই এটি বলিউড হয়ে গেল, এবং তেলেগু ইন্ডাস্ট্রি টলিউড হয়ে গেল, আর এভাবেই তাদের এই সব ভিন্ন ভিন্ন নামের প্রচলন হলো।’

আরও পড়ুন: পারিবারিক ভিডিয়োয় কেন নেই দুর্নিবারের পরিবার? সত্যিটা সামনে আনলেন গায়কের বাবা

‘আমি ভারতীয় সিনেমার একজন প্রতিনিধি হতে চাই। আমরা এমন একটি দেশ থেকে এসেছি যেখানে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন রাজ্য রয়েছে। কিন্তু দিনের শেষে, আমরা সবাই শিল্প তৈরি করার জন্য চেষ্টা করছি। আর শিল্পই মানুষকে একত্রিত করে। শিল্পে কোনও সীমানা নেই। আপনি যদি আপনার সংস্কৃতি এবং ঐতিহ্যে প্রোথিত একটি ভালো, খাঁটি গল্প বলেন, তবে তা সর্বদা বিশ্বের কাছে পৌঁছায়। আমরা ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’, কোরিয়ার চলচ্চিত্র এবং ‘লাইফ ইজ বিউটিফুল’-এর ক্ষেত্রে তা দেখেছি। লক্ষ্যটা এটাই, কিন্তু আপনি অন্ধভাবে শুধু বিশ্বব্যাপী দর্শকদের খুশি করার চেষ্টা করছেন না। আপনি আপনার গল্প বলার ধরণ এবং সংস্কৃতিতে খাঁটি থাকার চেষ্টা করছেন,” যোগ করেন রণবীর।’

রামায়ণ সম্পর্কে

রণবীর বর্তমানে ‘রামায়ণ’-এর মুক্তির অপেক্ষায় আছেন, যা এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্র। নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস, ডিএনইজি এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রামায়ণ’ দুটি ভাগে বিভক্ত একটি চলচ্চিত্র। এই ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং ভগবান হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন। প্রথম ভাগটি ২০২৬ সালের ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে, এবং দ্বিতীয় ভাগটি ২০২৭ সালের দিওয়ালিতে মুক্তি পাবে। চলচ্চিত্র দুটি ভারতজুড়ে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পাবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks