Ramayana Box Office Collection Day 14: মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক নজির গড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। রণবীর কাপুর ও যশের এই ছবি শুধু ভারতেই নয়, বিদেশের দর্শকদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর এবং রাবণের ভূমিকায় যশের অভিনয় দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই বিগ বাজেটের ছবি। প্রথম দিন থেকেই বক্স অফিসে দুরন্ত গতিতে ছুটছে ‘রামায়ণ’। অগ্রিম বুকিং থেকে শুরু করে প্রথম দিনের আয়, সব ক্ষেত্রেই নজরকাড়া ফল করেছে ছবিটি। এবার প্রকাশ্যে এল মুক্তির ১৪তম দিনের আয়ের হিসাব।

বুধবার দুর্দান্ত আয় করেছে 'রামায়ণ'
মুক্তির পর থেকেই সমালোচক এবং ভক্তদের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়িয়েছে নীতেশ তিওয়ারির 'রামায়ণ'। ওপেনিং ডে-তে রণবীর কাপুরের 'রামায়ণ' ৬৪.৮৫ কোটি টাকার বাম্পার আয় করেছিল। এবার ছবিটির বুধবারের আয়ের পরিসংখ্যান সামনে এসেছে। স্যাকনিল্ক (Sacnilk)-এর রিপোর্ট অনুযায়ী, 'রামায়ণ' ১৪তম দিনে ২৩.২০ কোটি টাকা আয় করেছে। এর ফলে ভারতে 'রামায়ণ'-এর এখন পর্যন্ত মোট আয় দাঁড়িয়েছে ৮৪৪.৪০ কোটি টাকা।
'ধুরন্ধর'-এর লাইফটাইম কালেকশনকে পেছনে ফেলল?
'রামায়ণ' আরও একটি রেকর্ড নিজের নামে করে নিয়েছে। রণবীর কাপুরের 'রামায়ণ' ছবিটি রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর লাইফটাইম কালেকশনকে ছাপিয়ে গেছে। ১৪তম দিনের আয়ের সঙ্গে সঙ্গে 'রামায়ণ' অবশেষে রণবীর সিংকেও পিছনে ফেলে দিয়েছে ২০২৫ সালের ব্লকবাস্টার ছবি 'ধুরন্ধর' ৮৪০.২০ কোটি টাকা (নেট) আয় করেছিল, যা 'রামায়ণ' অতিক্রম করে গিয়েছে। তবে এটি এখনো 'পুষ্পা ২' এবং 'ধুরন্ধর ২'-এর পেছনে রয়েছে।
কারা রয়েছেন ‘রামায়ণ’-এ?
{{/usCountry}}কারা রয়েছেন ‘রামায়ণ’-এ?
{{/usCountry}}নীতেশ তিওয়ারির পরিচালনায় তৈরি এই মহাকাব্যিক ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণ হিসেবে যশ, হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে অভিনয় করেছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লারা দত্ত, অরুণ গোভিল ও রাকুল প্রীত সিং। দুই পর্বে তৈরি হচ্ছে এই ছবি। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। ছবির প্রথম পর্ব মুক্তি পেয়েছে ৫ নভেম্বর ২০২৬। দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের দীপাবলিতে।