নামিত মালহোত্রার মেগা প্রজেক্ট ও নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: রাইস অব দ্য লিজেন্ড’ (Ramayana: Rise of the Legend) প্রেক্ষাগৃহে মুক্তির জন্য তৈরি। অপেক্ষা আর দিন কয়েকের। কিন্তু যাঁরা হলে গিয়ে এই মহাকাব্যিক ড্রামা পর্দায় দেখতে পারবেন না, তাঁদের জন্য় বসার ঘরেই হাজির হবেন রণবীর কাপুর-সাই পল্লবীরা। তবে সাধারণ ওটিটি সাবস্ক্রিপশনে ফ্রিতে নয়, বরং ‘পে-পার-ভিউ’ (Pay-per-view) বা অন-ডিমান্ড পারচেজ মডেলে আলাদা টাকা দিয়ে কিনে ছবিটি দেখতে পারবেন দর্শকরা। প্রাইম ফোকাস স্টুডিওস ও জিওহটস্টার (JioHotstar)-এর ঐতিহাসিক চুক্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে।

নীতা আম্বানি ও নামিত মালহোত্রার বার্তা:
জিওস্টার-এর চেয়ারম্যান নীতা এম আম্বানি এই উদ্যোগ নিয়ে বলেন—'রামায়ণ আমাদের সভ্যতার অন্যতম অমূল্য সম্পদ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের জীবনবোধ ও কল্পনাকে অনুপ্রাণিত করেছে। ভারত যখন গল্প বলার এক নতুন যুগে প্রবেশ করছে, তখন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার এটি এক দুর্দান্ত সুযোগ। জিওহটস্টারে আমাদের লক্ষ্য হলো প্রযুক্তির মাধ্যমে সেরা গল্পগুলো প্রতিটি ভারতীয়র কাছে পৌঁছে দেওয়া। এই মহাকাব্যিক সিনেমাটিক সৃষ্টিকে দেশের প্রতিটি পরিবারের কাছে নিয়ে যাওয়া এবং নতুন প্রজন্মকে এর চিরন্তন মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দেওয়া আমাদের জন্য পরম সৌভাগ্যের।'
৪০০০ কোটির ছবির প্রযোজক নামিত মালহোত্রা বলেন—'আমি বিশ্বাস করি রামায়ণ সিনেমা হলের সবচেয়ে বড় পর্দায় অর্থাৎ IMAX 3D-তেই দেখার মতো একটি অভিজ্ঞতা। কিন্তু আমাদের দেশের সিনেমা অবকাঠামো সব মানুষের কাছে পৌঁছাতে পারে না। রামায়ণ প্রতিটি ভারতীয়র, তাই আমাদের লক্ষ্যও তেমনই বড় হওয়া উচিত। জিওহটস্টারের সাথে হাত মিলিয়ে সিনেমা হল প্রদর্শনী শেষে ছবিটি মানুষের হাত ও বসার ঘরে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।'
ছবি মুক্তি ও নির্মাণশৈলী:
{{/usCountry}}ছবি মুক্তি ও নির্মাণশৈলী:
{{/usCountry}}২০২৬ সালের ৫ই নভেম্বর দীপাবলির পুণ্য তিথিতে বিশ্বজুড়ে আইম্যাক্স থ্রিডি (IMAX 3D)-সহ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই দুই পর্বের লাইভ-অ্যাকশন সিরিজটির প্রথম পর্ব। ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালম ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে। ছবির দ্বিতীয় পর্বটি প্রেক্ষাগৃহে আসবে ২০২৭ সালে।
অস্কারজয়ী সংগীত পরিচালক হ্যান্স জিমার (Hans Zimmer) এবং এ. আর. রহমান (A. R. Rahman) যৌথভাবে সুর করছেন। ৮ বার একাডেমি পুরস্কার বিজয়ী ভিজ্যুয়াল ইফেক্টস স্টুডিও DNEG, প্রাইম ফোকাস স্টুডিওস এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস যৌথভাবে এটি প্রযোজনা করছে।
ছবিতে শ্রী রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর, মা সীতার ভূমিকায় দেখা মিলবে সাই পল্লবীর। রাবণের ভূমিকায় থাকছেন যশ। হনুমানের চরিত্রে অভিনয় করবেন সানি দেওল। এছাড়াও লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে-কে অভিনয় করতে দেখা যাবে।
অন্যান্য চরিত্রে রয়েছেন অরুণ গোভিল, লারা দত্ত, রিকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, কুণাল কাপুর এবং কাজল আগরওয়াল।