Randeep Hooda: বিগত কিছু দিন ধরে অসমের অবস্থা ভীষণ শোচনীয়। অতিরিক্ত বর্ষার ফলে ভয়ংকর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে। এগিয়ে এসেছেন বেশ কয়েকজন সেলিব্রিটিও। তবে এসবের মধ্যে রণদীপ হুডা সরাসরি পৌঁছে গেলেন ত্রাণ শিবিরে।

শনিবার শিবসাগরের রেল স্টেশনে বাস্তুহারা মানুষদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন অভিনেতা। পরে তিনি সেখান থেকে যান শিবসাগরের গুরুদ্বার সাহেবে, সেখানেও বন্যা বিধ্বস্ত মানুষদের মঙ্গলের জন্য প্রার্থনা করেন। শুধুমাত্র অর্থ দিয়ে নয়, সশরীরে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা।
আরও পড়ুন: অনেকটা ভয় আর নতুন অনুভূতি! গত ৫ মাসে কী কী অভিজ্ঞতা হল চিত্রাঙ্গাদার?
এদিন সংবাদমাধ্যমের সামনাসামনি হয়ে অভিনেতা বলেন, শিব সাগর রেলস্টেশন এবং আশেপাশের এলাকা থেকে বহু ক্ষতিগ্রস্ত পরিবার এখানে এসেছেন। তাই আমরা এখানে খাবার তৈরি করে তাদের কাছে নিয়ে যাচ্ছি। গত সাত দিন ধরে প্রতিদিন এই কাজ চলছে। মানবতা সবকিছুর উর্ধ্বে। বহু বছর ধরে আমি গ্লোবাল শিখস- এর সঙ্গে কাজ করছি এবং তারা যেভাবে এগিয়ে চলেছে তা অসাধারণ। আমি প্রত্যেককে অনুরোধ করব শুধু এখানে নয়, যেখানেই সমস্যা দেখবেন মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন। মানুষ হিসাবে অন্য মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য।
আরও পড়ুন: 'কলা গাছের সঙ্গে প্রেম করতেও...', চিত্রনাট্যের প্রয়োজনে আর কী কী করেন রণজয়?
{{/usCountry}}আরও পড়ুন: 'কলা গাছের সঙ্গে প্রেম করতেও...', চিত্রনাট্যের প্রয়োজনে আর কী কী করেন রণজয়?
{{/usCountry}}জাতীয় চলচ্চিত্র বিজয়ী অভিনেতা আরও বলেন, বন্যা কবলিত যারা রয়েছেন তাদের কি কি প্রয়োজন তা নিয়ে ইতিমধ্যেই আমরা চিন্তা-ভাবনা করছি। বেশিরভাগ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাবার, শোয়ার জায়গা এই সব কিছু প্রয়োজন। তাই আমরা যাদের যেটা প্রয়োজন তাদের সেগুলো বিতরণ করব। এছাড়া এমন মানুষদেরও আমরা খুঁজজি যারা এখনো সাহায্য পাননি বা আমাদের সন্ধান পাননি।
অসমের বন্যা সম্পর্কে
অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) প্রতিবেদন অনুযায়ী, রাজ্যে বন্যায় এ পর্যন্ত ৮২ জনের প্রাণহানি ঘটেছে। এর আগে শুক্রবার, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১১ কোটি টাকা অনুদান দেওয়ায় শিল্পপতি গৌতম আদানিকে ধন্যবাদ জানিয়েছেন।