Randeep Hooda: ‘ধুরন্ধর’ ছবিতে রহমান ডাকাত চরিত্রে অভিনয় করার পর রাতারাতি একটা আলাদাই খ্যাতির শিরোনামে পৌঁছে যান অক্ষয় খান্না। তবে অস্বীকার করার কোনও জায়গা নেই, ধুরন্ধর ছবির আগে ‘ছাবা’ ছবিতে অক্ষয় অভিনয় করেছিলেন ঔরঙ্গজেব চরিত্রে, যেখানে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছিল। কিন্তু জানলে অবাক হয়ে যেতে হয়, এই চরিত্রে প্রথম অভিনয় করার কথা ছিল অভিনেতা রণদীপ হুডার।

কেন অফার ছাড়লেন রণদীপ?
সম্প্রতি জুমকে দেওয়া একটি সাক্ষাৎকারে রণদীপ জানান, তিনি সেই সময় ‘স্বতন্ত্র বীর সাভারকার’ ছবির জন্য শারীরিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন। ওই একই সময় যদি তিনি ঔরঙ্গজেব চরিত্রে অভিনয় করার জন্য রাজি হতেন, তাহলে চরিত্রটি বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে পারতেন না তিনি। এছাড়াও অভিনেতার মনে হয়েছে ছবিতে হিন্দু মুসলিম প্রসঙ্গ অনেক বেশি টানা হয়েছে তাই তিনি এই ছবিতে অভিনয় করতে রাজি হননি।
আরও পড়ুন: সিনেমার গণ্ডি পেরিয়ে ওয়েব সিরিজে পদার্পণ বনির, বিপরীতে থাকবেন কোন নায়িকা?
তবে ‘ছাবা’ ছবিতে অভিনয় না করলেও রণদীপকে অভিনয় করতে দেখা যাবে মারাঠি কিংবদন্তি মারাঠি তামাশা ও লাবণী শিল্পী বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের জীবন নিয়ে নির্মিত তাঁর বায়োগ্রাফিক্যাল ড্রামাটিতে। ছবিটিতে শ্রদ্ধা কাপুরও অভিনয় করেছেন।
আরও পড়ুন: 'সব থেকে বড় ক্ষতি তো আমার...', ‘চিরসখা’ বন্ধ, দেড় মাস ধরে কাজের সন্ধানে সুদীপ
{{/usCountry}}আরও পড়ুন: 'সব থেকে বড় ক্ষতি তো আমার...', ‘চিরসখা’ বন্ধ, দেড় মাস ধরে কাজের সন্ধানে সুদীপ
{{/usCountry}}২০২৫ সালে ভিকি কৌশল অভিনীত অন্যতম সেরা হিট ছবি ‘ছাবা’ ছবিটি বিশ্বব্যাপী ৮০৮ কোটি রুপি আয় করে । এতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা, বিনীত কুমার সিং, আশুতোষ রানা এবং দিব্যা দত্ত। উল্লেখ্য, রণদীপ হুডাকে সম্প্রতি ‘ইন্সপেক্টর অবিনাশ সিজন ২’- এ দেখা গেছে । নীরজ পাঠক পরিচালিত এই শো-টি ১৫ মে জিওহটস্টারে প্রিমিয়ার হয়।