...
...
Next Story

‘৬ তারিখের পর যদি টিকে যায়…!’ বিগ বসের ঘর থেকে বেরিয়ে জীতু-সৃজলা, রাজবীর-নন্দিনীর প্রেম নিয়ে বোমা ফাটালেন রণিতা

Raneeta Dash: সঞ্চালক সৌরভকে নিয়ে কোনও অভিযোগ নেই রণিতার। তাঁর মতে, ‘দাদা ভীষণই সফট-হার্টেড (নরম মনের মানুষ)। দাদা যখন বকে, আমাদের সবার ভয় লাগত যে এই শনি-রবিবার আসছে, ঝাড় খাব!’

Published on: Nov 23, 2026, 10:30:16 IST
Advertisement

বিগ বস বাংলা’-র অন্দরমহল থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক চাঞ্চল্যকর মন্তব্য করলেন অভিনেত্রী রণিতা দাস। গ্র্যান্ড ফিনালেতে বাকি আর মাত্র দু-সপ্তাহ। বিগ বসের ঘরের ওয়াইল্ড কার্ড এন্ট্রি রণিতা অবশেষে বিদায় নিলেন।

‘৬ তারিখের পর যদি টিকে যায়…!’ বিগ বসের ঘর থেকে বেরিয়ে জীতু-সৃজলা, রাজবীর-নন্দিনীর প্রেম নিয়ে বোমা ফাটালেন রণিতা
‘৬ তারিখের পর যদি টিকে যায়…!’ বিগ বসের ঘর থেকে বেরিয়ে জীতু-সৃজলা, রাজবীর-নন্দিনীর প্রেম নিয়ে বোমা ফাটালেন রণিতা

ঘরের ভেতরে গড়ে ওঠা বিভিন্ন প্রেমের সম্পর্ক— বিশেষ করে জীতু কমল এবং শ্রীজিতা-র রসায়ন আদৌ সত্যি নাকি কেবলই খেলার কৌশল, তা নিয়ে মুখ খুলেছেন তিনি। পাশাপাশি, সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় (দাদা) জীতুর প্রতি পক্ষপাতদুষ্ট কিনা সেই প্রশ্নেরও সোজাসাপ্টা জবাব দিয়েছেন রণিতা।

ঘরের ভেতরের প্রেম এবং জীতু-সৃজলার সমীকরণ নিয়ে কী বললেন রণিতা?

রাজবীর-নন্দিনীর প্রেম গোটা সিজনের হাইলাইট। তাঁদের মাখামাখি দেখে একটা সময় সৌরভ গঙ্গোপাধ্যায়কেও মনে করাতে হয়েছে, ‘এটা ফ্যামিলি শো’। ওদিকে নন্দিনী বিদায় নিতে না নিতেই নতুন লাভ বার্ডস হিসাবে হাজির সৃজলা-জীতু। যদিও সেই রোম্য়ান্স খানিক একতরফা। তবে সৃজলা কিন্তু জীতুকে ‘ফ্রেন্ডজোন’ করে রেখেছেন।

বিগ বসের বাড়ির প্রেমগুলো সত্যি না মিথ্যে— এই প্রশ্নের উত্তরে রণিতা জানান, ৬ তারিখের (ফাইনাল) পর দর্শকরাই আসল সত্যিটা বুঝতে পারবেন। তাঁর কথায়, ‘প্রেমগুলো সত্যি না মিথ্যে, ৬ তারিখের পর অডিয়েন্স তোরা সবাই ক্লিয়ার পিকচার পেয়ে যাবি। এটা আমিও ঠিক উদ্ধার করতে পারছি না, আর আমি কোনো কমেন্ট করতে পারি না। যদি তারপর টিকে যায় ‘জয় মা’ বলে, তাহলে তো ভালো! আর যদি না টিকে তাহলেও তোরা বুঝতে পারবি।’

সৌরভ গঙ্গোপাধ্যায় কি জীতুর প্রতি ‘বায়াসড’? কী জবাব দিলেন অভিনেত্রী?

সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় জীতু কমলের প্রতি পক্ষপাতিত্ব করছেন— এমন অভিযোগ ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়। এই প্রসঙ্গে রণিতা অবশ্য দাদার পাশেই দাঁড়িয়েছেন। তাঁর মতে, সারা সপ্তাহ ধরে প্রতিযোগীরা যা করেন, সপ্তাহান্তে দাদা এসে তার একটা ‘ক্লিয়ার পিকচার’ বা স্পষ্ট ছবি তুলে ধরেন— কোনটা ঠিক হলো আর কোনটা ভুল।

সৌরভের বকুনি ও ব্যক্তিত্ব প্রসঙ্গে রণিতা বলেন:

দাদার পরামর্শ মেনে যারা নিজেদের শুধরে নেন, তাঁরা পরের সপ্তাহে এগিয়ে যান; আর যারা একই ভুল বারবার করেন, তাঁদের ক্ষেত্রে সমস্যা চলতেই থাকে। রণিতার কথায়, ‘দাদা ভীষণই সফট-হার্টেড (নরম মনের মানুষ)। দাদা যখন বকে, আমাদের সবার ভয় লাগত যে এই শনি-রবিবার আসছে, ঝাড় খাব!’

তিনি আরও জানান, দাদা খুব কম কথায় বা ব্যঙ্গাত্মকভাবে যে কথাগুলো বলেন, তাতেই লজ্জা লাগার মতো হলে লজ্জা লাগে এবং সপ্তাহান্তে বকুনি খাওয়ার ভয়ে ঘরের ভেতরে সবার মধ্যেই একটা টেনশন কাজ করে।

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks