‘রাঙামতি তীরন্দাজ’-এ ফের নতুন এন্ট্রি! সোমু বিপরীতে কোন নায়ককে দেখা যাবে?
কিছু দিন আগেই রাঙামতীর মেয়ের ভূমিকায় এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী সোমু সরকার। নায়িকাকে 'বিহু' -এর চরিত্রে দেখা যাচ্ছে। কিন্তু তাঁর বিপরীতে নায়কের ভূমিকায় কাকে দেখা যাবে? তা নিয়ে দর্শকদের মনে প্রশ্ন জেগেছিল। এবার জানা গিয়েছে এই ভূমিকায় দেখা মিলবে কার?
কিছুদিন আগেই নিজের স্লট হারিয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। ২৭ এপ্রিল থেকে ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে রাত ১১টা থেকে। আগে সন্ধ্যা সাড়ে ৭টার স্লটে হত এই মেগা। এখন সেখানে নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’ সম্প্রচারিত হচ্ছে। অনেকেই ভেবেছিলেন এই মেগা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু তার বদলে এই ধারাবাহিকে নতুন ট্র্যাক শুরু হয়েছে। সেখানে দেখা যাচ্ছে গল্প অনেকটা এগিয়ে গিয়েছে। আর সেখানে এবার 'রাঙামতী'র মেয়ের ট্র্যাক দেখা যাচ্ছে।
‘রাঙামতি তীরন্দাজ’-এ ফের নতুন এন্ট্রি! সোমু বিপরীতে কোন নায়ককে দেখা যাবে?
কিছু দিন আগেই রাঙামতীর মেয়ের ভূমিকায় এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী সোমু সরকার। নায়িকাকে 'বিহু' -এর চরিত্রে দেখা যাচ্ছে। কিন্তু তাঁর বিপরীতে নায়কের ভূমিকায় কাকে দেখা যাবে? তা নিয়ে দর্শকদের মনে প্রশ্ন জেগেছিল। এবার জানা গিয়েছে এই ভূমিকায় দেখা মিলবে ঋষভ চক্রবর্তীর। অভিনেতা নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন।
কিছুদিন আগে ঋষভকে পরিণীতা’ ধারাবাহিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। সেখানে তাঁকে 'ঋক সুন্দর' -এর ভূমিকায় দেখা গিয়েছিল। 'রায়ান' তার স্ত্রী পারুলকে ভালোবাসলেও তার মনের কথা কিছুতেই জানাতে পারে না। তার কারণ 'পারুল' সব দিক থেকে কর্মক্ষেত্রে 'রায়ান' -এর থেকে এগিয়ে। তাই নিজেকে পারুলের সমকক্ষ না প্রমাণ করা পর্যন্ত 'রায়ান' তার মনের কথা জানাতে চায় না পারুলকে।
একটা সময় কর্পোরেট দুনিয়া ছেড়ে 'রায়ান' থিয়েটার তৈরি করে। মঞ্চে নিজেকে প্রমাণ করে 'পারুল'কে মনের কথা জানাতে চায়। কিন্তু সেখানে প্রথম পুরস্কার পায় 'ঋক সুন্দর' ফলে 'রায়ান' ব্যর্থ হয়।
ঋষভ চক্রবর্তী
তবে 'রায়ান' যতই তার ভালোবাসার কথা আড়াল করুক। তার পরিবারের সকলেই তার মনের কথা বুঝে যায়। তাই ‘রায়ান’ যাতে চাপের মুখে পড়ে 'পারুল'কে তার মনের কথা জানায় তাই তাদের ডিভোর্স ও ‘পারুল’ -এর সঙ্গে 'ঋক' -এর বিয়ে দেওয়ার নাটক করে। তবে শেষে এসে 'রায়ান' তার পরিবারের চালাকির কথা বুঝতে পেরে যায়। এই ভাবেই 'পরিণীতা'য় পর্দার ‘ঋক সুন্দর’ ঋষভের ট্র্যাক শেষ হয়ে যায়। এরপরই জানা গিয়েছে ফের তাঁকে ছোট পর্দায় 'রাঙামতী তীরন্দাজ' -এ নায়কের ভূমিকায় 'রাঙামতী'-এর মেয়ে 'বিহু'র বিপরীতে দেখা যাবে। যদিও মেগায় তাঁর চরিত্রে নাম এখনও সামনে আসেনি।
Home/Entertainment/‘রাঙামতি তীরন্দাজ’-এ ফের নতুন এন্ট্রি! সোমু বিপরীতে কোন নায়ককে দেখা যাবে?