জীতু কমল আর সৃজলা দত্তের সম্পর্কের টানাপোড়েন নিয়ে যত দিন যাচ্ছে বাড়ছে চর্চা। বারংবার অভিনেত্রী দাবি করে চলেছেন যে, বাইরে তাঁর একটি সম্পর্ক রয়েছে। এদিকে, তা সত্ত্বেও জীতু বিভিন্নভাবে ভালোবাসার কথা বলে চলেছেন সৃজলাকে। নানানভাবে রাজি করানোর চেষ্টাও করে চলেছেন। এমনকী, ইতিবাচক জবাব না পেয়ে জীতুকে রাগ-কষ্ট-অভিমান দেখাতেও দেখা যাচ্ছে। শুক্রবারের প্রিভিউতেও খানিক এমনই জিনিস ধরা পড়েছে।

নেটপাড়ার অনেকেরই মত, সৃজলার আগেই উচিত ছিল জীতুর সঙ্গে ‘দূরত্ব’ তৈরি করা। এই একই সুর ধরা পড়ল সদ্য বিগ বস বাংলা থেকে বাদ পড়া রণিতা দাসের কথাতেও। রণিতা এক সাক্ষাৎকারে নিউজ ১৮-কে বলেন, ‘জীতু ওকে পছন্দ করছে, তাতে সৃজলা কী উত্তর দিয়েছে? উইকেন্ড এপিসোডে দাদাই বলল, 'হ্যাঁ করেনি'। এবার তুমি ধর, তোমার ছেলে বন্ধু, খুব ভালো বন্ধু তোমার, তোমায় তিনটে ম্যাজিও ওয়ার্ড বলল। তোমাকে ভালোবাসার প্রস্তাব দিল, তুমি কী করবে। তোমার যদি মনে হয় তাঁকে সেই জায়গাটা দিতে পারবে না, তুমি তো তাঁকে ভালো করবে বলবে, বোঝাবে, 'চল আমরা দূরে দূরে থাকি, কথা কম বলি।' কারণ মানুষ হিসেবে তোমার তো মনে হবে একে আমি ওই জায়গাটা দিতে পারব না, ও তো কষ্ট পাবে পরে এটা নিয়ে। এবার তুমি (সৃজলার দিকে ইঙ্গিত এবারে) সেটা না না করে তাঁকে (জীতু) বলছ, 'ধ্যাৎ কী যে বল না'। মাথা ম্যাসাজ করে দিচ্ছ। খাবার খাইয়ে দিচ্ছ। এতে সে তো আরও উইক হচ্ছে। তোমার বন্ধুর সঙ্গে তুমি এটা কী করছ।’
‘আর একজন মহিলা হিসেবে আমি এটা অনুভব করি যে, আমরা জানি কাকে কী ফিল করাচ্ছি। আমি যাকে ভালোবাসি তার দিকে যেভাবে তাকাব, আর যাকে বন্ধু ভাবি তার দিকে যেভাবে তাকাব, দুটো সম্পূর্ণ আলাদা।’, আরও বলতে শোনা যায় রণিতাকে।
{{/usCountry}}‘আর একজন মহিলা হিসেবে আমি এটা অনুভব করি যে, আমরা জানি কাকে কী ফিল করাচ্ছি। আমি যাকে ভালোবাসি তার দিকে যেভাবে তাকাব, আর যাকে বন্ধু ভাবি তার দিকে যেভাবে তাকাব, দুটো সম্পূর্ণ আলাদা।’, আরও বলতে শোনা যায় রণিতাকে।
{{/usCountry}}এদিকে বিগ বস বাংলার দর্শকদের একাংশের ধারণা, জীতুকে ‘হাতে রাখতে চাইছেন’ সৃজলা। কারণ তাঁকে বলতে শোনা গিয়েছে যে, বাইরে থাকা সম্পর্কে নানারকম সমস্যা চলছে। সঙ্গে ঘরের ভিতরে সৃজলাকে ঘিরে তৈরি হওয়া একাধিক বিতর্ক, বিশেষ করে কখনো রাজবীর, কখনো দুর্নিবার আর এখন জীতুর সঙ্গে নাম জড়ানো তাঁর প্রেমজীবনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা বড় অংশের। আর নিন্দুকদের মতে, সেই প্রেম (পড়ুন শনের সঙ্গে) না টিকলে, হয়তো জীতুর কাছেই ধরা দেবেন ‘মন ফাগুন’ নায়িকা।
ABOUT THE AUTHOR
হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।