...
...
Next Story

সকলের সঙ্গে এক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন কোয়েল-রঞ্জিত! 'এবারের ভোটটা খুব দুঃখের…', কেন এমন বললেন বর্ষীয়ান অভিনেতা?

West Bengal Assembly Election 2026: বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের গলায় আক্ষেপ ধরা পরে। তাঁকে বলতে শোনা যায় এই ভোট দুঃখের। কিন্তু কেন ২৬-এর এই নির্বাচন তাঁর কাছে দুঃখের? সেই বিষয়টি তিনি নিজেই খোলসা করেছেন।

Updated on: Apr 29, 2026, 16:26:56 IST
Advertisement

West Bengal Assembly Election 2026: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আজ দ্বিতীয় তথা শেষ দফার ভোট। বাংলার সাধারণ মানুষদের পাশাপাশি আজ সকাল থেকেই বুথে বুথে তারকাদের দেখা মিলেছে। এদিন বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিককে নিয়ে ভোট দিতে এসেছিলেন কোয়েল মল্লিক।

সকলের সঙ্গে এক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন কোয়েল-রঞ্জিত! 'এবারের ভোটটা খুব দুঃখের…', কেন এমন বললেন বর্ষীয়ান অভিনেতা?
সকলের সঙ্গে এক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন কোয়েল-রঞ্জিত! 'এবারের ভোটটা খুব দুঃখের…', কেন এমন বললেন বর্ষীয়ান অভিনেতা?

টালিগঞ্জ গলফ ক্লাব রোডের বাঙুর হাইস্কুলে ভোট দিতে যান তাঁরা। এবছরই কোয়েল রাজনীতির ময়দানে পা রেখেছেন। ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী হিসেবে অভিনেত্রীর নাম ঘোষণা করা হয়েছিল, তারপর আসে জয়। এরপরই দিল্লিতে রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেন কোয়েল।

তারপর তৃণমূলের হয়ে প্রচারের ময়দানেও বারবার নজর কাড়তে দেখা যায় কোয়েলকে। ফলে সব মিলিয়ে সক্রিয় ভাবে রাজনীতিতে যোগ দেওয়ার পর এটাই নায়িকার প্রথম ভোট। কিন্তু সেই ভোটেও তারকা খ্যাতি ও রাজনৈতিক ক্ষমতাকে পাশে সরিয়ে রেখে বাবা-মাকে সঙ্গে নিয়ে সকলের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন অভিনেত্রী। সকলে তাঁদের আগে যেতে বললেও, সকলের পিছনে লাইনে দাঁড়িয়ে আর পাঁচজনের মতোই নিয়ম মেনে ভোট দেন তাঁরা।

এরপর ভোট প্রসঙ্গে নানা কথা ভাগ করে নেন রঞ্জিত-কোয়েল। সেখানে বর্ষীয়ান অভিনেতার গলায় আক্ষেপ ধরা পরে। তাঁকে বলতে শোনা যায় এই ভোট দুঃখের। কিন্তু কেন ২৬-এর এই নির্বাচন তাঁর কাছে দুঃখের? সেই বিষয়টি তিনি নিজেই খোলসা করেছেন।

বাবার কথার প্রসঙ্গ টেনে কোয়েল বলেন, ‘আমি চাই সবাই যেন ভোট দেন। এটা একটা গণতান্ত্রিক অধিকার। দেশের ভালোর জন্য প্রতিটি মানুষকে দরকার, প্রতিটি মানুষের মতামত প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে। যেদিন থেকে আমি ভোটাধিকার পেয়েছি, তবে থেকে আজ পর্যন্ত অভিজ্ঞতা বেড়েছে। সব সময় চেয়েছি দেশের উন্নতি, মানুষের উন্নতি। এটা একটা গণতান্ত্রিক অধিকার। সবার প্রয়োগ করা উচিত। শান্তিপূর্ণ ভাবে যেন সবাই ভোট দিতে পারে।’

তবে এই কথার পাশাপাশি কোয়েল তাঁর বাড়ির খুদে সদস্যদের কাছে ভোট উৎসবের আবহটা ঠিক কেমন, সেই প্রসঙ্গেও নানা কথা বলেন। নায়িকার কথায়, ‘কাল আঙুলে একটা লাল দাগ টেনে কবীর আমাকে এসে দেখিয়ে বলেছে দেখো, ভোট দিয়েছি। আসলে ভোটের বিষয়টা নিয়ে ও খুব উত্তেজিত। আমার নিজের ছোট বয়সে র কথা মনে পড়ে গেল। যদিও আমি লাল কখনও দিইনি। কালো কালি দিয়ে করতাম।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe