প্রথমবার জুটি বাঁধছেন রণজয়- অনিন্দিতা, কোন গল্প বলতে আসছেন তাঁরা?

প্রথমবার জুটি বেঁধে আসতে চলেছেন অনিন্দিতা বসু এবং রণজয় বিষ্ণু। ছবির নাম ঘুন গাঁও। পরিচালনায় সৌম্য রায় চৌধুরী। সিনে ক্রেজি এন্টারটেনমেন্টস প্রযোজিত এই ছবিতে আরো অভিনয় করতে দেখা যাবে শঙ্কর দেবনাথ, শুভ বিশ্বাস, সৌম্য মজুমদার, রোহিনী চট্টোপাধ্যায় এবং আরও অনেককে।

Published on: Jul 5, 2026, 16:07:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রথমবার জুটি বেঁধে আসতে চলেছেন অনিন্দিতা বসু এবং রণজয় বিষ্ণু। ছবির নাম ঘুন গাঁও। পরিচালনায় সৌম্য রায় চৌধুরী। সিনে ক্রেজি এন্টারটেনমেন্টস প্রযোজিত এই ছবিতে আরো অভিনয় করতে দেখা যাবে শঙ্কর দেবনাথ, শুভ বিশ্বাস, সৌম্য মজুমদার, রোহিনী চট্টোপাধ্যায় এবং আরও অনেককে।

প্রথমবার জুটি বাঁধছেন রণজয়- অনিন্দিতা
প্রথমবার জুটি বাঁধছেন রণজয়- অনিন্দিতা

ছবির সংগীত পরিচালনা করছেন টুনাই দেবাশীষ গঙ্গোপাধ্যায়। সঙ্গীতশিল্পী হিসেবে থাকবেন সুনীতি চৌহান, তিমির বিশ্বাস, সায়ন্তনী ঘোষ এবং সৃষ্টি রওয়ানি। একটি রহস্যে ঘেরা গল্প নিয়ে আসতে চলেছে এই সিনেমাটি।

আরও পড়ুন: শুরু জীতুর নতুন পথচলা, চিঠি দিয়ে শুভেচ্ছা জানালেন জিৎ

সিনেমার গল্প প্রসঙ্গে

ছবিতে দেখানো হবে এমন একটি গ্রাম, যেটি বাইরে থেকে খুব শান্ত থাকলেও এর মধ্যে লুকিয়ে রয়েছে অজানা আতঙ্ক। এই গ্রামেই কালো চিতাবাঘের খোঁজে এগোতে গিয়ে এমন এক বিভীষিকার মুখোমুখি হতে হয়, যা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। বোঝা যায় কালো চিতা বাঘের থেকেও ভয়ংকর কিছু লুকিয়ে রয়েছে এই গ্রামের মধ্যে।

প্রথমবার জুটি বাঁধছেন রণজয়- অনিন্দিতা
প্রথমবার জুটি বাঁধছেন রণজয়- অনিন্দিতা

গোটা গল্পটির রহস্যের আবরণে ঘেরা থাকলেও এই ছবিটির মধ্যেই দর্শকরা খুঁজে পাবেন ভয়কে জয় করে বেঁচে থাকার লড়াই। মানসিক দৃঢ়তা থাকলে সমস্ত বাধা-বিপত্তি জয় করা যায়, সেটাই দেখবেন দর্শকরা। শুধু উত্তেজনার মুখোমুখি দর্শকরা হবেন তা নয়, একটা আবেগ এবং প্রশ্ন নিয়েও হল ছেড়ে বেরিয়ে আসবেন দর্শকরা।

আরও পড়ুন: 'পরিচালক মানেই শেষ কথা...', কাঞ্চনের জীবনে হরনাথ-স্বপনদের গুরুত্ব ছিল কতখানি?

প্রসঙ্গত, এই মুহূর্তে রণজয় অভিনয় করছেন ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে। ধারাবাহিককে অভিনয় করার পাশাপাশি এবার বড় পর্দাতে অভিনয় করবেন তিনি। অন্যদিকে অনিন্দিতা ছোট পর্দা থেকে ওয়েব সিরিজ, সর্বত্র চুটিয়ে অভিনয় করেছেন। এবার রণজয়ের বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি।