নববর্ষের রাতে ভালোবাসায় মাখা রণজয়-শ্যামৌপ্তি, ‘বউকে আগলে রেখো…’ নায়কে টিপস নেটিজেনদের

এখনও নতুন বিয়ের গন্ধ গায়ে লেগে। তার মধ্যেই শুরু একটা নতুন বছরের। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাধা পড়েছিলেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। কীভাবে নববর্ষ কাটালেন তাঁরা? রণজয় নিজেই তাঁদের উদযাপনের বেশ কিছু ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নেন।

Updated on: Apr 16, 2026, 11:27:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এখনও নতুন বিয়ের গন্ধ গায়ে লেগে। তার মধ্যেই শুরু একটা নতুন বছরের। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাধা পড়েছিলেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। সবে দু'মাস বিয়ে হয়েছে তাঁদের। বিয়ের পর এটাই তাঁদের প্রথম নববর্ষ উদযাপন। কীভাবে এই দিনটি কাটালেন তাঁরা? রণজয় নিজেই তাঁদের উদযাপনের বেশ কিছু ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নেন।

নববর্ষের রাতে ভালোবাসায় মাখা রণজয়-শ্যামৌপ্তি, ‘বউকে আগলে রেখো…’ নায়কে টিপস নেটিজেনদের
নববর্ষের রাতে ভালোবাসায় মাখা রণজয়-শ্যামৌপ্তি, ‘বউকে আগলে রেখো…’ নায়কে টিপস নেটিজেনদের

আরও পড়ুন: বয়সের ফারাক ১৩ বছরের, দাম্পত্যে কী প্রভাব পড়ে? মুখ খুললেন রণজয়-শ্যামৌপ্তি

রণজয় বেশ কিছু ছবি ভাগ করে নেন সেখানে একেবারে সাবেকী সাজে ধরা দেন তাঁরা। রণজয়ের পরনে ছিল লাল রঙের নক্সা আঁকা সাদা পাঞ্জাবি ও সাদা ধুতি প্যান্ট। অন্যদিকে শ্যামৌপ্তি পরেছিলেন পাথরের কাজ করা হলুদ রঙের সিল্কের শাড়ি, সঙ্গে ডিজাইনার ব্লাউজ। হালকা মেকআপ আর ছোট্ট টিপে ভারী মিষ্টি দেখাচ্ছিল নায়িকাকে।

কখনও হাত ধরে একে অপরের চোখে চোখ রেখে, আবার কখনও পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বেশ কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন তাঁরা। তাছাড়াও তাঁদের সঙ্গে তাঁদের বন্ধুদেরও দেখা গিয়েছিল। খাওয়া-দাওয়া হাসি-আড্ডায় তাঁরা এই দিনটি উদযাপন করেছেন। নববর্ষ সেলেব্রেশনের একগুচ্ছ ছবি শেয়ার করে রণজয় ক্যাপশনে লেখেন, ‘নববর্ষের রাত…’।

আরও পড়ুন: ২০২৬-এ মুক্তি পাচ্ছে না 'নাগজিলা'! কবে রিলিজ হবে কার্তিকের ছবি?

তাঁদের এই ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের ভালোবাসায় ভরে দিয়েছেন অনুরাগীরা। একজন লেখেন, ‘শুভ নববর্ষ। আমি কমেন্টস খুব একটা করিনা, কিন্তু দেখি সব কিছু, ভালো লাগে, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, দিদিভাইকে সত্যি দারুণ দেখতে, খুব সুন্দর বৌ পেয়েছো দাদাভাই সামলে রেখো। চোখ দুটো দারুণ, আমি তোমার সিরিয়াল আর দিদিভাই যতগুলো সিরিয়াল হয়েছে সবই দেখছি। সারা জীবন দু’জনে খুব সুখে থেকো এটাই এই ছোট্ট বোনটির চাওয়া।' আর একজন অনুরাগীও রণজয়কে উদ্দেশ্য করে বলেন, ‘শুভ নববর্ষ রণজয়। খুব সুন্দরী বউ পেয়েছো আগলে রেখো।’

আর একজন লেখেন, ‘কী সুন্দর লাগছে তোমাদের দু’জনকে বলে বোঝাতে পারবো না।' একজন আবার তাঁদের মেগা 'গুড্ডি'র প্রসঙ্গ টেনে বলেন, ‘শুভ নববর্ষের শুভেচ্ছা গুড্ডি আর অনুজকে।’

প্রসঙ্গত, ‘গুড্ডি’ ধারাবাহিক থেকেই নাকি একে অপরের কাছাকাছি এসেছিলেন তাঁরা। প্রথমে শুধুমাত্র বন্ধুত্ব থাকলেও পরে ধীরে ধীরে তা গড়ায় প্রেমে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও অনেক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেত। আর সেখান থেকেই রিল লাইফের বাইরেও রিয়েল লাইফে দর্শকরা বার বার তাঁদের সঙ্গে দেখতে চেয়েছেন।

যদিও শুধুমাত্র ‘গুড্ডি’ নয়, মিউজিক ভিডিয়োতেও একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। বয়সের ফারাক নিয়ে অনেকে অনেক কথা বললেও সেই বিতর্ককে পেছনে ফেলে দিয়েই এবার নিজেদের নতুন জীবন শুরু করেছেন এই তারকা জুটি।

কাজের সূত্রে, রণজয়কে বর্তমানে স্টার জলসার ধারাবাহিক 'প্রতিজ্ঞা' দেখা যাচ্ছে। এই মেগায় তাঁর বিপরীতে রয়েছেন অভীকা মালাকার। অন্যদিকে, কিছুদিনের মধ্যেই শ্যামৌপ্তির নতুন সিরিজ ‘কোটর’ আসছে।