টলিউডের অন্দরে শুধু এখন একটাই আলোচনা, রণজয় এবং শ্যামপ্তির বিয়ে কি তাহলে ভেঙে যাচ্ছে? আড়ালে আবডালে যে খবর শুনতে পাওয়া যাচ্ছে তাতে তো অন্তত তেমনটাই মনে হচ্ছে কিন্তু এই বিষয় নিয়ে একেবারেই কথা বলতে নারাজ তারকা দম্পতি। কিন্তু বারবার বৈবাহিক সম্পর্ক নিয়ে চারিদিকে বিচ্ছেদের গুঞ্জন শুনে বেশ কয়েকদিন আগে লাইভে এসেছিলেন রণজয়।

লাইভ ভিডিও এসে তিনি সকলের কাছে করজোড়ে নিবেদন করেছিলেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কেউ যেন আলোচনা না করে। তাঁর বৈবাহিক জীবনে যাই ঘটে যাক না কেন সেটা ঠিক হয়ে যাবে কিন্তু সকলে যেভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন তাতে তিনি একেবারেই খুশি নন।
আরও পড়ুন: উজি-ঋষির জীবনে আগমন নতুন ব্যক্তির, বোনের ঘর ভাঙা আটকাতে পারবেন নিশা?
এবার আবার সেই বিষয় নিয়েই প্রশ্ন উঠল। সম্প্রতি অভিনেতাকে জিজ্ঞাসা করা হয় কেন তিনি লাইভে এসেছিলেন। প্রশ্ন করায় তিনি বলেন, ‘আমি মোটেই ক্ল্যারিফিকেশন দিতে লাইভে আসিনি। আমি শুধুমাত্র একটা কথাই বলতে এসেছিলাম যে ব্যক্তিগত জীবনকে দয়া করে ব্যক্তিগত রাখতে দিন। আমি আমার জীবনে যদি ভালো কিছু হয় তখন সেটা সবাইকে দেখাতে পছন্দ করব কিন্তু খারাপ জিনিস সকলকে দেখিয়ে সকলের মধ্যে কেন খারাপটা ছড়িয়ে দেব?’
অভিনেতার কথায়, ‘সবার আগে নিজেকে পাল্টাতে হবে। নতুন সরকারকে নিয়ে বা রাজনৈতিক নেতাদের নিয়ে মানুষের প্রচুর সমস্যা কিন্তু মানুষ নিজেকেই পাল্টাতে জানে না। আগে আপনি নিজেকে পাল্টান তারপর চিন্তা করবেন অন্যদের পাল্টাতে। আমি এই পুরো সিস্টেমটাই পছন্দ করি না, কেন মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলব আমরা?’
{{/usCountry}}অভিনেতার কথায়, ‘সবার আগে নিজেকে পাল্টাতে হবে। নতুন সরকারকে নিয়ে বা রাজনৈতিক নেতাদের নিয়ে মানুষের প্রচুর সমস্যা কিন্তু মানুষ নিজেকেই পাল্টাতে জানে না। আগে আপনি নিজেকে পাল্টান তারপর চিন্তা করবেন অন্যদের পাল্টাতে। আমি এই পুরো সিস্টেমটাই পছন্দ করি না, কেন মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলব আমরা?’
{{/usCountry}}আরও পড়ুন: 'দেখো ওল্ড ইয়াং ম্যান...', ‘দাদাগিরি’র মঞ্চ থেকে স্ত্রীকে ভিডিও কল করে কাকে দেখালেন সজল?
এরপর প্রিয়াঙ্কার নাম উল্লেখ না করেই তিনি বলেন, ‘আমি নাম নেব না কিন্তু একজন অভিনেত্রী রয়েছেন যার কিছুদিন আগেই স্বামী মারা গিয়েছেন তাকে নিয়েও যেভাবে মানুষ কথা বলছে তাদের আমি তো কোন ছাড়! মানুষের মানসিকতা এখন ভীষণ নিচে নেমে গিয়েছে, তাই এসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। তবে সকলকেই অনুরোধ মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনা না করাই উচিত।’