প্রবল জ্বর, সঙ্গে রয়েছে কানের সমস্যা, অসুস্থতা সত্বেও কাজ করে চলেছেন রণজয়
এই মুহূর্তে প্রতিজ্ঞা ধারাবাহিকে অভিনয় করছেন রণজয় বিষ্ণু। ব্যক্তিগত সমস্যা যতই থাকুক না কেন তিনি তার পেশাগত জীবন নিয়ে ভীষণ সিরিয়াস। নিজের কাজ নিয়ে অভিনেতা কতটা সিনসিয়ার তার আরো একটি প্রমাণ পাওয়া গেল সম্প্রতি।
এই মুহূর্তে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে অভিনয় করছেন রণজয় বিষ্ণু। ব্যক্তিগত সমস্যা যতই থাকুক না কেন তিনি তাঁর পেশাগত জীবন নিয়ে ভীষণ সিরিয়াস। নিজের কাজ নিয়ে অভিনেতা কতটা সিনসিয়ার, তার আরো একটি প্রমাণ পাওয়া গেল। সম্প্রতি জানা গিয়েছে, ব্যস্ত সিডিউলের মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রণজয়, কিন্তু তার মাঝেই তিনি চালিয়ে যাচ্ছেন নিজের কাজ।
অসুস্থতা সত্বেও কাজ করে চলেছেন রণজয়
কী হয়েছে রণজয়ের?
অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাঁকে গায়ে চাদর দিয়ে বসে থাকতে দেখা যায়। অভিনেতার গলা শুনেই বোঝা যায় যে তিনি ভীষণ অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে রণজয় জানান, কিছুদিন ধরে প্রবল জ্বর এবং সর্দি-কাশিতে জর্জরিত তিনি। এমনকি কাজ করতে করতে মাথা ঘুরছে, যা পরে জানা যায় কানের সমস্যা থেকে হয়েছে।
অভিনেতা জানান, এই মুহূর্তে চিকিৎসক তাঁকে বিশ্রামের জন্য পরামর্শ দিয়েছেন কিন্তু তিনি যেহেতু ধারাবাহিকের লিড রোলে রয়েছেন তাই বিশ্রাম করলে বাকিদের কাজের উপর প্রভাব পড়বে তাই অসুস্থতা নিয়েও তিনি কাজ করছেন। তবে ধারাবাহিকের পরিচালক থেকে শুরু করে সহকর্মীরা প্রত্যেকে সাহায্য করছেন রণজয়কে।
রণজয়ের কথায়, একটানা কাজ করতে পারছেন না তাই সেই ভাবেই সব ব্যবস্থা করে রেখেছেন পরিচালক। এমনকি শট দেওয়ার পর তিনি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন নিজের মেকআপ রুমে বিশ্রামের জন্য। কিন্তু এত কিছুর পরেও তাঁর ক্লান্তি চোখে মুখে ফুটে উঠেছে, যেটা তিনি নিজেও বুঝতে পারছেন। তাই প্রত্যেক দর্শকদের কাছে অভিনেতা ক্ষমা চেয়ে নিয়েছেন যদি অভিনয়ের দিক থেকে কোথাও কোনও খামতি থেকে থাকে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার তিনি জোর কদমে কাজ শুরু করবেন বলেও জানান রণজয়।
প্রসঙ্গত, এই বছরের ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেতা কিন্তু বিয়ের পাঁচ মাস কাটে না কাটতেই শ্যামোপ্তির সঙ্গে দূরত্বের খবর ছড়িয়ে যায় সর্বত্র। যদিও এই নিয়ে মুখ খোলেননি কেউই। তবে এই বছর দুর্গাপুজোতেও দুজনকে একসঙ্গে দেখা যায়নি কোথাও, ফলে গুঞ্জন হয়তো শুধুমাত্র গুজব নয় সেটাই এখন মনে করছেন অনেকে।
Home/Entertainment/প্রবল জ্বর, সঙ্গে রয়েছে কানের সমস্যা, অসুস্থতা সত্বেও কাজ করে চলেছেন রণজয়