...
...
Next Story

দিওয়ালির আনন্দ থেকে দূরে হাসপাতালে রণজয়, নাকে অক্সিজেনের নল! আচমকা কী হল ‘প্রতিজ্ঞা’ নায়কের?

দীপাবলির দিনেই টলিউডে উদ্বেগের খবর। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রণজয় বিষ্ণু। জ্বর নিয়েই ধারাবাহিকের শুটিং করছিলেন তিনি। শুটিং শেষ করে বাড়ি ফেরার পরই শারীরিক অবস্থার অবনতি হয়। এবার অভিনেতার অসুস্থতা নিয়ে মুখ খুললেন তাঁর ধারাবাহিকের নায়িকা অভিকা মালাকার।

Published on: Nov 8, 2026, 12:07:32 IST
Advertisement

দীপাবলির উৎসবের মধ্যেই অনুরাগীদের মন খারাপ করে দিলেন টলিউড অভিনেতা রণজয় বিষ্ণু। অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা। নাকে অক্সিজেনের নল, হাতে মেডিক্যাল মনিটর। সেই ছবি দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। কিন্তু হঠাৎ কী এমন হল যে হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে? এবার রণজয়ের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন তাঁর সহ-অভিনেত্রী অভীকা মালাকার।

অসুস্থ রণজয়।
অসুস্থ রণজয়।

জ্বর নিয়েই শুটিং চালিয়ে যাচ্ছিলেন রণজয়

রণজয়ের ধারাবাহিকের নায়িকা অভীকা মালাকার ‘এই সময় অনলাইন’-কে জানিয়েছেন, গত দু'দিন ধরে জ্বরে ভুগছিলেন অভিনেতা। কিন্তু অসুস্থতার মধ্যেও কাজ বন্ধ রাখেননি তিনি। শনিবারও প্রবল জ্বর নিয়ে শুটিংয়ে হাজির হয়েছিলেন। তবে শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, স্বাভাবিকভাবে কাজ করতেও সমস্যা হচ্ছিল তাঁর। শুটিং শেষ করে বাড়ি ফেরার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর পরিবারের সদস্য ও বন্ধুরা মিলে তাঁকে হাসপাতালে নিয়ে যান।

অভীকা আরও জানিয়েছেন, বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন রণজয়। তাঁর একাধিক শারীরিক পরীক্ষাও চলছে। তবে এখনও রিপোর্ট হাতে আসেনি। পরীক্ষার ফলাফল পাওয়ার পরই জ্বরের আসল কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন চিকিৎসকেরা।

রণজয় বিষ্ণুর ইনস্টাগ্রাম স্টোরি।

স্নানের দৃশ্যের শুটিং থেকেই কি অসুস্থতা বাড়ল?

যদিও চিকিৎসকদের রিপোর্ট সামনে না আসা পর্যন্ত অসুস্থতার প্রকৃত কারণ নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রণজয়। কবে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন অভিনেতা, সেদিকেই তাকিয়ে তাঁর অনুরাগী ও সহকর্মীরা।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks