কদিন আগেই হাসপাতাল থেকে রণজয়ের ছবি সামনে এসেছিল। যেখানে দেখা গিয়েছিল যে, নাকে নল, হাতে স্যালাইনের চ্যানেল, কপালের উপর চাপা দেওয়া তোয়ালে। দীপাবলিতে রণজয়ের এমন হাল দেখে মন খারাপ হয়ে যায় অভিনেতার অনুরাগীদেরও। জানা যায়, প্রবল জ্বর থেকেই এমন হাল। আর জ্বর নিয়েই শ্যুট করছিলেন। এরপর বাড়িতে বিশ্রাম নিয়েও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তাই চিকিৎসকের পরামর্শে ভর্তি হন হাসপাতালে। এরপর জানা যায়, আক্রান্ত হয়েছিলেন ডেঙ্গুতে।

তবে বৃহস্পতিবার অনুরাগীদের মন ভালো করলেন রণজয়। এখনো দুর্বলতা থাকলেও, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। নিজেই গাড়ি চালিয়ে গিয়েছেন শ্যুটে। একটি ভিডিয়ো শেয়ার করেন, যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘আজ থেকে পুরো দমে শ্যুটিং চালু হল। অনেকগুলো দিন প্রোডাকশন আমাকে অফ দিয়েছিল। যদিও আর কোনো বিকল্পও ছিল না আমার কাছে। শ্যুটিং করার মতো অবস্থাতেও ছিলাম না। যদিও বলব না এখন সম্পূর্ণ ফিট। আরও অনেকটা সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে। শরীর ভীষণ দুর্বল আছে এখনো। একটু একটু করে শ্যুটিং করছি। একটু একটু করে রেস্ট নিচ্ছি। এই দু' দিন খুব হালকা গিয়েছিল। তবে আজ থেকে পুরো দমে কাজ করতে হবে। এছাড়া এখন আর কোনো অপশন নেই। সবাইকে ধন্যবাদ যারা আমার জন্য প্রার্থনা করেছেন। আমাকে এত ভালোবাসা দিয়েছেন। অনেক কৃতজ্ঞতা।’
উল্লেখ্য মেগা সিরিয়ালে প্রচন্ড মানসিক ও শারীরিক পরিশ্রম যায় তারকাদের। এপিসোডের ‘ব্যাঙ্কিং’-ও বেশিদিনের থাকে না। বিশেষত, যাঁরা প্রধান চরিত্রে রয়েছেন, তাঁদের চাপ আরও বেশি। প্রতিজ্ঞা-র পরিচালক, প্রযোজকরা যদিও তা সত্ত্বেও সুস্থ হতে সময় দিয়েছিলেন রণজয়কে।
বর্তমানে প্রতিজ্ঞা ধারাবাহিকে অভিমন্যু রায়ের চরিত্রে কাজ করছেন রণজয়। আর এই মেগায় রণজয়ের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাচ্ছে অভিকা মালাকারকে। বিগত বছরে কম বিতর্কে জড়াননি রণজয়। ২০২৬ সালের জানুয়ারি মাসেই বিয়ে করেন। তবে শ্যামৌপ্তির সঙ্গে সেই বিয়ে ভাঙে মাত্র মাস পাঁচেকের মধ্যেই। এরপর প্রতিজ্ঞা নায়িকা অভিকার সঙ্গেও নাম জড়ায় রণজয়ের।
{{/usCountry}}বর্তমানে প্রতিজ্ঞা ধারাবাহিকে অভিমন্যু রায়ের চরিত্রে কাজ করছেন রণজয়। আর এই মেগায় রণজয়ের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাচ্ছে অভিকা মালাকারকে। বিগত বছরে কম বিতর্কে জড়াননি রণজয়। ২০২৬ সালের জানুয়ারি মাসেই বিয়ে করেন। তবে শ্যামৌপ্তির সঙ্গে সেই বিয়ে ভাঙে মাত্র মাস পাঁচেকের মধ্যেই। এরপর প্রতিজ্ঞা নায়িকা অভিকার সঙ্গেও নাম জড়ায় রণজয়ের।
{{/usCountry}}