...
...
Next Story

মধ্যরাতে ফেসবুক লাইভে রণজয়,কোন ভয়ের কথা বললেন অভিনেতা?

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে রণজয় ও শ্যমোপ্তির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন কিছুতেই থামছে না। বৈবাহিক জীবন প্রসঙ্গে রণজয় কয়েকবার কথা বললেও শ্যমোপ্তি এই প্রসঙ্গে একটি বাক্যব্যয়ও করেননি। কিন্তু এসবের মধ্যেই হঠাৎ করে গতকাল মাঝরাতে রণজয়ের একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

Published on: Aug 30, 2026, 16:30:59 IST
Advertisement

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে রণজয় ও শ্যমোপ্তির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন কিছুতেই থামছে না। বৈবাহিক জীবন প্রসঙ্গে রণজয় কয়েকবার কথা বললেও শ্যমোপ্তি এই প্রসঙ্গে একটি বাক্যব্যয়ও করেননি। কিন্তু এসবের মধ্যেই হঠাৎ করে গতকাল মাঝরাতে রণজয়ের একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

মধ্যরাতে ফেসবুক লাইভে রণজয়
মধ্যরাতে ফেসবুক লাইভে রণজয়

তখন প্রায় রাত ১টা। হঠাৎ করেই লাইভে আসেন অভিনেতা। দেখতে পাওয়া যায় তিনি একটি ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। চোখে মুখে রয়েছে ভয়। হাত কাঁপছে তাই সবকিছু ভালো করে বোঝাও যাচ্ছে না। ভিডিওতে বারবার অভিনেতা বলেন, কে বা কারা তাঁর যেন পিছু নিয়েছে। তিনি কি করবেন বুঝতে পারছেন না। কথা বলতে বলতেই আচমকা লাইভ কেটে যায়। এরপর অনেকেই অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছেন কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি।

এমন একটি লাইভ দেখে খুব স্বাভাবিকভাবেই সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়েন। অনেকেই অভিনেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু ফোন অফ দেখে আরো চিন্তা বেড়ে যায়। কিন্তু সেই ঘটনার ৬ ঘন্টার পরেই আবার একটি পোস্ট করেন অভিনেতা যেখানে তিনি লেখেন, ‘কাল রাতে যাই ঘটেছে আমার লাইভ নিয়ে অনেক ফোন এসেছে। আমার ফোনটা কোনরকমে সকালে ঠিক হওয়ার পর অন করার পর মেসেজ কলে ভরে গিয়েছে।’

অভিনেতা জানান, গতকাল রাতে ঠিকই হয়েছে সেই ব্যাপারে তিনি বিশদে বলবেন। সবকিছু শুধু বলবেন না, ডিটেলে দেখাবেন। ব্যাস, এইটুকুই লিখেছেন রণজয়। অভিনেতার এই পোষ্টের কমেন্ট বক্সের সকলেই জিজ্ঞাসা করেছেন যে গতকাল কি এমন হয়েছিল কিন্তু অভিনেতা কিছু বলেননি।

যদিও রণজয়ের এমন ভিডিও দেখে যেখানে অনেকে অভিনেতার সুস্থতা কামনা করেছেন তেমন কিছু কিছু মানুষ আন্দাজ করেছেন এটি হয়তো আগামী ছবির প্রচার মাত্র। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে রণজয় অভিনীত ছবি ‘ঘুণ গাঁও’। ছবিতে অনিন্দিতার বিপরীতে অভিনয় করবেন তিনি। যেহেতু এই ছবিটি একটি রহস্যময় গল্পের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তাই অনেকে মনে করছেন নেটপাড়া একাংশ মনে করছেন অভিনেতার পোস্ট করা ভিডিও শুধুমাত্রই সিনেমার প্রচারের একটা অংশ মাত্র।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe