বাড়ি ফিরে নিলেন ভাইফোঁটা, কেমন আছেন রণজয়, জানালেন নিজেই
বেশ কিছুদিন ধরে ভীষণ অসুস্থ ছিলেন রণজয় বিষ্ণু। প্রবল জ্বর, সর্দি কাশি নিয়েও তিনি চালিয়ে যাচ্ছিলেন কাজ। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শেষমেষ হাসপাতালে ভর্তি করাতে হয়। রক্ত পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গি। খুব স্বাভাবিকভাবেই অভিনেতার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
বেশ কিছুদিন ধরে ভীষণ অসুস্থ ছিলেন রণজয় বিষ্ণু। প্রবল জ্বর, সর্দি কাশি নিয়েও তিনি চালিয়ে যাচ্ছিলেন কাজ। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শেষমেষ হাসপাতালে ভর্তি করাতে হয়। রক্ত পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গি। খুব স্বাভাবিকভাবেই অভিনেতার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
বাড়ি ফিরে নিলেন ভাইফোঁটা
এরপর হাসপাতালের বেডে শুয়ে নিজেই একটি ছবি পোস্ট করেন রণজয়, যেখানে তিনি লেখেন শারীরিকভাবে অসুস্থ হলেও তিনি নিজেকে সামলে নিয়েছেন। ভাগ্নির লেখা চিঠি প্রতিনিয়ত মনে জোর দিচ্ছে তাঁকে। এছাড়াও সহ অভিনেত্রী অভিকা মালাকারও প্রতিনিয়ত রণজয়ের শারীরিক অবস্থার আপডেট দিচ্ছিলেন।
তবে এই মুহূর্তে সবথেকে খুশির খবর হলো বাড়ি ফিরে এসেছেন রণজয়। শুধু তাই নয়, বোনের থেকে নিয়েছেন ফোঁটাও। মধ্যমগ্রামে ফিরে সকলের সঙ্গে দেখা করে ভাইফোঁটার দিন কাটিয়েছেন পরিবারের সঙ্গে। তবে তিনি জানিয়েছেন তিনি শারীরিকভাবে এখন প্রচন্ড দুর্বল। সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই সকলের যত্নে এখন নিজেকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় ভাইফোঁটার ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘গত বেশ কিছুদিন হাসপাতালের নিয়ম কানুন ও শারীরিক অসুস্থতার কারণে একেবারেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে পারিনি। ফোন, মেসেজ বা ভালবাসার উত্তর দিতে পারিনি যাদের তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমার পরিবার, আমার বোন আমার বন্ধুবান্ধব এবং যারা আমার পাশে ছিলেন তাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ। আশীর্বাদ করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আর পর্দায় আপনাদের সামনে আসতে পারি।’
রণজয়ের এই কঠিন সময়ে স্ত্রী পাশে না থাকলেও সহ অভিনেত্রী অভিকা মালাকার সব সময় রয়েছেন অভিনেতার পাশে। পাশে রয়েছেন প্রযোজক রাজ চক্রবর্তী এবং গোটা টিম। ইতিমধ্যেই টিমের তরফ থেকে জানানো হয়েছে, যতদিন সময় লাগে লাগুক, রণজয় সুস্থ হয়ে যেন তবেই কাজে ফেরেন। কাজের জন্য তাড়াহুড়ো করা দরকার নেই।
Home/Entertainment/বাড়ি ফিরে নিলেন ভাইফোঁটা, কেমন আছেন রণজয়, জানালেন নিজেই