...
...
Next Story

হাসিমুখে সব ছেড়ে দেওয়াই জীবন! রণজয়ের নতুন পোস্ট ঘিরে শুরু জল্পনা কল্পনা

বিগত বেশ কিছুদিন ধরে অভিনেতার রণজয় বিষ্ণুর ব্যক্তিগত জীবন নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই বিয়ে পিরিতে বসেছিলেন রনজয় এবং শ্যামোপ্তি। কিন্তু বিয়ের পাঁচ মাস অতিক্রান্ত হতে না হতেই টলিপাড়ায় ছড়িয়ে পড়েছে এই তারকা জুটির বিবাহ বিচ্ছেদের গুঞ্জন।

Published on: Aug 9, 2026, 16:29:42 IST
Advertisement

বিগত বেশ কিছুদিন ধরে অভিনেতার রণজয় বিষ্ণুর ব্যক্তিগত জীবন নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই বিয়ে পিরিতে বসেছিলেন রনজয় এবং শ্যামোপ্তি। কিন্তু বিয়ের পাঁচ মাস অতিক্রান্ত হতে না হতেই টলিপাড়ায় ছড়িয়ে পড়েছে এই তারকা জুটির বিবাহ বিচ্ছেদের গুঞ্জন।

রণজয়ের নতুন পোস্ট ঘিরে শুরু জল্পনা কল্পনা
রণজয়ের নতুন পোস্ট ঘিরে শুরু জল্পনা কল্পনা

এসবের মধ্যেই একটি ভিডিও বার্তায় সকলের উদ্দেশ্যে রণজয় বারবার জানান যদি কোনও সমস্যা হয়ে থাকে, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত। এই বিষয় নিয়ে কথা বলতে মানা করেন তিনি। অভিনেতার এই ভিডিও বার্তা দেখে অনেকেই আন্দাজ করেন হয়তো সত্যিই ব্যক্তিগত সমস্যায় রয়েছেন অভিনেতা, তাই এই গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করেছেন তিনি।

আরও পড়ুন: মানুষ থেকে যায় কর্মে, রাহুলের কোন অজানা গল্প শেয়ার করলেন ভাস্বর?

তবে তিনি যে মানসিক দিক থেকে বিপর্যস্ত, সে কথাও স্বীকার করেন অভিনেতা। অভিনেতার এই ভিডিও পোষ্টের মাত্র কয়েক ঘন্টা পরেই জানা যায়, ‘প্রতিজ্ঞা’র শুটিং ফ্লোরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর পরিচালকের নির্দেশে মেকআপ রুমে ফিরে যাওয়ার সময় লিফটে ওঠার আগেই মাথা ঘুরে পড়ে যান তিনি।

আরও পড়ুন: 'বিয়েই জীবনের সবচেয়ে পুরস্কার', ৩০ তম বিবাহবার্ষিকীতে আবেগতাড়িত অপরাজিতা

তবে শুধুমাত্র এই ছবি নয়, সব থেকে বেশি নজর কেড়েছে অভিনেতার পোস্ট করা ছবির ক্যাপশন। খুব ছোট্ট কথায় তিনি লিখেছেন, ‘হাসো, কৃতজ্ঞতা বোধ করো আর যেতে দাও।’ তবে কি ব্যক্তিগত জীবনে যে টানাপোড়েন চলছিল, তার অবসান হল অবশেষে? নাকি সম্পর্কের ইতি টানলেন অভিনেতা?

ব্যক্তিগত জীবনে যে ঘটনাই ঘটে থাক না কেন, অভিনেতার এই হাসি মুখ দেখে আবার কিছুটা নিশ্চিন্ত হয়েছেন ভক্তমহল। কেউ লিখেছেন, ‘তোমাকে এভাবেই হাসি মুখে দেখতে চাই।’ কেউ আবার লিখেছেন, ‘এই ভাবেই তোমাকে মানায়, এভাবেই তুমি থাকবে।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks